ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামীমী ও আহমাদ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহরের লোক গ্রামের লোকের পক্ষ হয়ে বিক্রয় করতে পারবে না। লোকেদের একজনের দ্বারা অপরজনের রিযকের যে ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন সে ব্যবস্থা চালু থাকতে দাও (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৮৪, ইসলামিক সেন্টার)
Jabir (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:The townsman should not sell for a man from the desert, leave the people alone, Allah will give them provision from one another. Yahya reported it with a slight change of words
তিনি বলেনঃ আমাদেরকে এমনটি নিষেধ করা হয়েছে, গ্রামের লোকের পক্ষ হয়ে শহরের লোকেরা যেন বিক্রয় না করে, সে ভাই বা পিতাই হোক না কেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৮৬, ইসলামিক সেন্টার)
Anas b. Malik (Allah be pleased with him) reported:We were forbidden that a townsman should sell for a man of the desert, even if he is his brother or father
ইসহাক ইবনু ইবরাহীম ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে পণ্যবহনকারী কাফিলার সাথে মিলিত হতে এবং শহরবাসীকে পল্লীবাসীর পক্ষ হয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী (তাউস) বলেনঃ আমি ইবনু আব্বাসকে জিজ্ঞেস করলাম, শহরবাসী পল্লীবাসীর পক্ষ হয়ে বিক্রি করার মানে কী? তিনি বললেনঃ সে তার দালালী করবে না। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৮৩, ইসলামিক সেন্টার)
Ibn 'Abbas (Allah be pleased with them) reported Allah's Messenger (ﷺ) as saying:The riders (carrying merchandise) should not be met in the way, and townsman should not sell for a man of the desert. The narrator reported. I said to Ibn 'Abbas: What do these words really imply-" The townsman for the man of the desert"? He said: That he should work as a broker on his behalf