حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ عَمْرٍو أَبُو عَمْرٍو، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي الرَّكْعَتَيْنِ عِنْدَ الإِقَامَةِ .
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের কাছাকাছি সময় দু রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করতেন।
It was narrated that ‘Ali said:“The Prophet (ﷺ) used to perform two Rak’ah at the time of the Iqamah.”
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا تَوَضَّأَ صَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ .
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার পর দু রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করতেন, তারপর (ফারয) সালাত পড়ার জন্য চলে যেতেন।
It was narrated that ‘Aishah said:“When he performed ablution the Prophet (ﷺ) would pray two (short) Rak’ah and then go out for the prayer.”
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَرَأَ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} وَ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ}
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফারয্ সালাত (নামায/নামাজ) এর পূর্বেই দু রাকআত সুন্নাত সালাতে সূরাহ কাফিরূন ও সূরাহ ইখলাস পড়তেন।
It was narrated from Abu Hurairah that in the two Rak’ah before the Fajr, the Prophet (ﷺ) used to recite:“Say: ‘O you disbelievers!” [Al-Kafirun (109)] and “Say: Allah is One.” [Al-Ikhlas]
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا نُودِيَ لِصَلاَةِ الصُّبْحِ رَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ يَقُومَ إِلَى الصَّلاَةِ .
। উমার (রাঃ) এর কন্যা হাফসা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের আযান হওয়ার পরে এবং ফজর সালাত (নামায/নামাজ) আদায় করতে যাওয়ার পূর্বে হালকাভাবে (স্বল্প সময়ে) দু রাকআত সুন্নাত সালাত (নামায/নামাজ) আদায় করতেন।
It was narrated from Hafsah bint ‘Umar that when the call for the Subh prayer was given, the Messenger of Allah (ﷺ) would pray two short Rak’ah before going to the prayer