حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا نُودِيَ لِصَلاَةِ الصُّبْحِ رَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ يَقُومَ إِلَى الصَّلاَةِ .
। উমার (রাঃ) এর কন্যা হাফসা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের আযান হওয়ার পরে এবং ফজর সালাত (নামায/নামাজ) আদায় করতে যাওয়ার পূর্বে হালকাভাবে (স্বল্প সময়ে) দু রাকআত সুন্নাত সালাত (নামায/নামাজ) আদায় করতেন।
It was narrated from Hafsah bint ‘Umar that when the call for the Subh prayer was given, the Messenger of Allah (ﷺ) would pray two short Rak’ah before going to the prayer
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ كَأَنَّ الأَذَانَ بِأُذُنَيْهِ .
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান শোনামাত্র দু রাকআত সুন্নাত সালাত (নামায/নামাজ) আদায় করতেন।
It was narrated that Ibn ‘Umar said:“The Messenger of Allah (ﷺ) used to pray two Rak’ah before the morning (prayer), as if the Adhan were in his ears. (i.e., he would pray them briefly)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا تَوَضَّأَ صَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ .
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার পর দু রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করতেন, তারপর (ফারয) সালাত পড়ার জন্য চলে যেতেন।
It was narrated that ‘Aishah said:“When he performed ablution the Prophet (ﷺ) would pray two (short) Rak’ah and then go out for the prayer.”
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَضَاءَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ .
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেক স্পষ্টভাবে প্রতিভাত হওয়ার পর দু রাকআত সুন্নাত সালাত (নামায/নামাজ) আদায় করতেন।
It was narrated from Ibn ‘Umar that when the dawn illuminated, the Prophet (ﷺ) would pray two Rak’ah