মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অজু, মসজিদ ও নামাজ

অজুর পর

أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللّٰهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহ, আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত তাওয়া-বীন, ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহহিরীন
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; এবং মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
মুসলিম ২৩৪, তিরমিযী ৫৫

মসজিদে প্রবেশের সময়

اللّٰهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
আল্লা-হুম্মাফতাহ লী আবওয়া-বা রাহমাতিক
হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।
মুসলিম ৭১৩

মসজিদ থেকে বের হওয়ার সময়

اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক
হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।
মুসলিম ৭১৩

আযানের পর

اللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
আল্লা-হুম্মা রাব্বা হা-যিহিদ দা‘ওয়াতিত তা-ম্মাহ, ওয়াস সালা-তিল কা-য়িমাহ, আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদীলাহ, ওয়াব‘আসহু মাকা-মাম মাহমূদানিল্লাযী ওয়া‘আদতাহ
হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিতব্য নামাজের রব! মুহাম্মাদ ﷺ-কে ওয়াসীলা ও মর্যাদা দান করুন এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।
বুখারী ৬১৪