মূল লেখায় যান
২২ সেপ্টেম্বর ২০২৬ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘর, পোশাক ও শৌচাগার

ঘর থেকে বের হওয়ার সময়

بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, ওয়া লা- হাওলা ওয়া লা- কুওয়্যাতা ইল্লা- বিল্লা-হ
আল্লাহর নামে (বের হলাম), আল্লাহর উপর ভরসা করলাম; আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
আবু দাউদ ৫০৯৫, তিরমিযী ৩৪২৬

ঘরে প্রবেশের সময়

بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا
বিসমিল্লা-হি ওয়ালাজনা-, ওয়া বিসমিল্লা-হি খারাজনা-, ওয়া ‘আলাল্লা-হি রাব্বিনা- তাওয়াক্কালনা-
আল্লাহর নামে প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হলাম এবং আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম।
আবু দাউদ ৫০৯৬

নতুন কাপড় পরার সময়

الْحَمْدُ لِلّٰهِ الَّذِي كَسَانِي هٰذَا، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
আলহামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যা-, ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়া লা- কুওয়্যাহ
সকল প্রশংসা আল্লাহর, যিনি আমার কোনো শক্তি-সামর্থ্য ছাড়াই আমাকে এটি পরিয়েছেন ও দান করেছেন।
আবু দাউদ ৪০২৩

শৌচাগারে প্রবেশের আগে

اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস
হে আল্লাহ! আমি আপনার কাছে অপবিত্র পুরুষ ও নারী জিন (শয়তান) থেকে আশ্রয় চাই।
বুখারী ১৪২, মুসলিম ৩৭৫

শৌচাগার থেকে বের হয়ে

غُفْرَانَكَ
গুফরা-নাকা
(হে আল্লাহ!) আপনার ক্ষমা চাই।
আবু দাউদ ৩০, তিরমিযী ৭