মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা ও হিদায়াত

হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও অভাবমুক্তি

اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى، وَالْعَفَافَ وَالْغِنَى
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল হুদা- ওয়াত তুকা-, ওয়াল ‘আফা-ফা ওয়াল গিনা-
হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, চারিত্রিক পবিত্রতা ও অভাবমুক্তি প্রার্থনা করছি।
মুসলিম ২৭২১

অন্তর দ্বীনের উপর অবিচল রাখার দোয়া

يَا مُقَلِّبَ الْقُلُوبِ، ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
ইয়া- মুকাল্লিবাল কুলূব, সাব্বিত কালবী ‘আলা- দীনিক
হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন।
তিরমিযী ২১৪০

লাইলাতুল কদরের দোয়া

اللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
আল্লা-হুম্মা ইন্নাকা ‘আফুওউন তুহিব্বুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী
হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করুন।
তিরমিযী ৩৫১৩

আদম (আ.)-এর তাওবার দোয়া

قَالَا رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ ٢٣কা-লা রাব্বানা যালামনা- আনফুসানা ওয়াইল লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকূনান্না মিনাল খা-সিরীনতারা বলল, ‘হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না কর আর দয়া না কর তাহলে আমরা অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’সূরা আল-আরাফ ৭:২৩