শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে بِسْمِ اللّٰهِ أَوَّلَهُ وَآخِرَهُ বিসমিল্লা-হি আওয়্যালাহূ ওয়া আ-খিরাহ শুরু ও শেষ আল্লাহর নামে।
খাওয়ার পর الْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَطْعَمَنِي هٰذَا، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ আলহামদু লিল্লা-হিল্লাযী আত‘আমানী হা-যা-, ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়া লা- কুওয়্যাহ সকল প্রশংসা আল্লাহর, যিনি আমার কোনো শক্তি-সামর্থ্য ছাড়াই আমাকে এটি খাইয়েছেন ও রিজিক দিয়েছেন।
মেজবানের জন্য মেহমানের দোয়া اللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ আল্লা-হুম্মা বা-রিক লাহুম ফীমা- রাযাকতাহুম, ওয়াগফির লাহুম ওয়ারহামহুম হে আল্লাহ! আপনি তাদের যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন, তাদের ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন।