وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبًۭا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبْحَٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ ٨٧ওয়াযান নূনি ইয যাহাবা মুগা-দিবান ফাযান্না আল লান নাকদিরা ‘আলাইহি ফানা-দা ফিয যুলুমা-তি আল লা- ইলা-হা ইল্লা- আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীনস্মরণ কর যুন্-নুন এর কথা- যখন সে গোস্বাভরে চলে গিয়েছিল, আর ভেবেছিল যে তার উপর আমার কোন ক্ষমতা খাটবে না। অতঃপর সে (সমুদ্রের) গভীর অন্ধকার থেকে ডেকেছিল যে, তুমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তোমারই পবিত্রতা, মহিমা ঘোষণা করছি; বাড়াবাড়ি আমিই করেছি।সূরা আল-আম্বিয়া ২১:৮৭
মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; মহান আরশের রব আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; আসমানসমূহের রব, জমিনের রব ও সম্মানিত আরশের রব আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তাঁর কাছেই ফিরে যাব। হে আল্লাহ! আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর চেয়ে উত্তম বিকল্প দান করুন।
রোগী দেখতে গেলে
لَا بَأْسَ، طَهُورٌ إِنْ شَاءَ اللّٰهُ
লা- বা’সা, তাহূরুন ইন শা-আল্লা-হ
কোনো ভয় নেই, আল্লাহ চাইলে (এ অসুস্থতা গুনাহ থেকে) পবিত্রকারী।
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট
ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدْ جَمَعُوا۟ لَكُمْ فَٱخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَٰنًۭا وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ ١٧٣আল্লাযীনা কা-লা লাহুমুন না-সু ইন্নান না-সা কাদ জামা‘ঊ লাকুম ফাখশাওহুম ফাযা-দাহুম ঈমা-নাঁ ওয়াকা-লূ হাসবুনাল্লা-হু ওয়ানি‘মাল ওয়াকীলযাদেরকে লোকে খবর দিয়েছিল যে, একটা বড় বাহিনী তোমাদের বিরুদ্ধে জড় হচ্ছে, কাজেই তাদেরকে ভয় কর। তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে দিল এবং তারা বলল, ‘আমাদের জন্যে আল্লাহ্ই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!’সূরা আলে ইমরান ৩:১৭৩