মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
الطلاق

সূরা আত-তালাক

তালাক
৬৫সূরা নম্বর
১২আয়াত
২রুকু
মাদানীনাযিলের স্থান মদিনা
৯৯নাযিলের ক্রম
২৮পারা
৫৫৮–৫৫৯মুসহাফ পৃষ্ঠা
তালাকের বিধান এবং যে আল্লাহকে ভয় করে, তার জন্য তিনি পথ বের করে দেন — সেই প্রতিশ্রুতি।

সূরা আত-তালাক (অর্থ: “তালাক”) কুরআনের ৬৫ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ১২।

প্রেক্ষাপট

মদিনায় অবতীর্ণ; তালাক ও ইদ্দতের ন্যায়সংগত ও মানবিক পদ্ধতি বর্ণিত হয়েছে।

মূল বিষয়বস্তু

  • সঠিক সময়ে তালাক ও ইদ্দতের হিসাব
  • তালাকপ্রাপ্তা স্ত্রীর বাসস্থান ও ভরণপোষণ
  • যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য পথ বের করে দেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিক দেন (২–৩)
  • আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন, তার বেশি বোঝা চাপান না (৭)

শুরুর আয়াতসমূহ

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا۟ ٱلْعِدَّةَ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّآ أَن يَأْتِينَ بِفَٰحِشَةٍۢ مُّبَيِّنَةٍۢ ۚ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ لَا تَدْرِى لَعَلَّ ٱللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًۭا ١ হে নবী! তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দাও তাদের ‘ইদ্দাতের প্রতি লক্ষ্য রেখে, আর ‘ইদ্দাতের হিসাব সঠিকভাবে গণনা করবে, (তালাক দেয়া ও ‘ইদ্দাত পালন সংক্রান্ত শারী‘আতের বিধি-বিধান পালনে) তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় কর। তাদেরকে তাদের বাসগৃহ থেকে বের করে দিও না, আর তারা নিজেরাও যেন বের হয়ে না যায়, যদি না তারা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। এগুলো আল্লাহর সীমারেখা। যে কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, সে নিজের উপরই যুলম করে। তোমরা জান না, আল্লাহ হয়তো এরপরও (স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার) কোন উপায় বের করে দিবেন।
فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍۢ وَأَشْهِدُوا۟ ذَوَىْ عَدْلٍۢ مِّنكُمْ وَأَقِيمُوا۟ ٱلشَّهَٰدَةَ لِلَّهِ ۚ ذَٰلِكُمْ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًۭا ٢ অতঃপর যখন তাদের (‘ইদ্দাতের) সময়কাল এসে যায়, তখন তাদেরকে ভালভাবে (স্ত্রী হিসেবে) রেখে দাও, অথবা ভালভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দাও। আর তোমাদের মধ্যেকার দু’জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখ। তোমরা আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দাও। এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে যারা আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোন না কোন পথ বের করে দিবেন।
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُهُۥٓ ۚ إِنَّ ٱللَّهَ بَٰلِغُ أَمْرِهِۦ ۚ قَدْ جَعَلَ ٱللَّهُ لِكُلِّ شَىْءٍۢ قَدْرًۭا ٣ আর তাকে রিযক দিবেন (এমন উৎস) থেকে যা সে ধারণাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা।

পুরো সূরা পড়ুন

Read in English

Surah At-Talaq (“Divorce”) is the 65th surah of the Quran: a Madinan surah of 12 ayahs.

Background

A Madinan surah setting out a fair and humane procedure for divorce and the waiting period (‘iddah).

Main themes

  • Divorce at the right time and counting the waiting period
  • Housing and maintenance of the divorced wife
  • Whoever fears Allah, He makes a way out and provides from where he does not expect (2–3)
  • Allah does not burden a soul beyond what He has given it (7)