আহমদ ইব্ন আবদুল্লাহ ইবন আলী ইবন সুওয়ায়দ ইবন মানজূফ (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমরা ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয প্রস্তুত করা সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। পরে আমি ইব্ন আব্বাস (রাঃ)-এর নিকট এসে বললামঃ আজ আমি এমন কথা শুনলাম, যাতে আমি বিস্মিত হয়েছি। তিনি বললেনঃ তা কী? আমি বললামঃ আমি ইবন উমর (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। তিনি বললেনঃ ইবন উমর (রাঃ) সত্যই বলেছেন। আমি বললামঃ 'জার' কি বস্তু? তিনি বললেনঃ মাটির পাত্র।
It was narrated that Sa'eed bin Jubair said:"We asked Ibn 'Umar about Nabidh made in an earthenware jar and he said: 'The Messenger of Allah [SAW] forbade that.' So I went to Ibn 'Abbas and said to him: 'Today I heard something that surprised me.' He said: 'What was it?' I said: 'I asked Ibn 'Umar about Nabidh made in an earthenware jar and he said: The Messenger of Allah [SAW] forbade it.' He said: 'Ibn 'Umar spoke the truth.' I said: 'What is an earthenware jar?' He said: 'Anything that is made of clay
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল আযীয ইবন আসীদ তাহী বসরী (রহঃ) বলেন, ইবন যুবায়র (রাঃ)-কে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা থেকে নিষেধ করেছেন।
It was narrated that Abu Maslamah said:"I heard 'Abdul-'Aziz - that is, bin Asid At-Tahi from Al-Basrah - say: 'Ibn Az-Zubair was asked about soaking (fruits) in earthenware jars and he said: "The Messenger of Allah [SAW] forbade us from that
তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ)-এর নিকট ছিলাম। তখন তাকে মাটির পাত্রের নবীয সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। এটা যখন শুনলাম, বিষয়টা আমার কাছে কঠিন মনে হল। তাই আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট গিয়ে তাঁকে বললামঃ ইবন উমর (রাঃ)-কে একটি কথা জিজ্ঞাসা করা হলে তিনি যে উত্তর দিলেন, তা আমার কাছে কঠিন মনে হচ্ছে। তিনি বললেন, সেটা কি? আমি বললামঃ তাঁকে মাটির পাত্রে নবীয তৈরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এই বলেছেন। তিনি বললেনঃ তিনি ঠিকই বলেছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। আমি বললামঃ 'জার' কী বস্তু? তিনি বললেনঃ মাটির তৈরি পাত্র।
It was narrated that Sa'eed bin Jubair said:"I was with Ibn 'Umar when he was asked about Nabidh made in an earthenware jar. He said: 'The Messenger of Allah [SAW] forbade it.' I got upset when I heard that, so I went to Ibn 'Abbas and said: 'Ibn 'Umar was asked about something, and I found it difficult.' He said: 'What was it?' I said: 'He was asked about Nabidh made in an earthenware jar.' He said: 'He spoke the truth; the Messenger of Allah [SAW] forbade it.' I said: 'What is an earthenware jar?' He said: 'Anything that is made of clay
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، قَالَ حَدَّثَنَا أُمَيَّةُ، عَنْ شُعْبَةَ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْحَنْتَمِ قُلْتُ مَا الْحَنْتَمُ قَالَ الْجَرُّ .
আলী ইবন হুসায়ন (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানতাম ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি বললামঃ হাতাম কি? তিনি বললেনঃ হানতাম হলো মাটির তৈরি পাত্র।
It was narrated that Ibn 'Umar said:"The Messenger of Allah [SAW] forbade Al-Hantam. I (the narrator) said: "What is Al-Hantam?" He said: "The earthenware jar