أَخْبَرَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا سَافَرَ يَتَعَوَّذُ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمُنْقَلَبِ وَالْحَوْرِ بَعْدَ الْكَوْرِ وَدَعْوَةِ الْمَظْلُومِ وَسُوءِ الْمَنْظَرِ .
ইউসুফ ইবন হাম্মাদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন সারজিস্ (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, তখন তিনি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, অত্যাচারিতের বদ-দু'আ এবং মন্দ দৃশ্য থেকে আশ্রয় প্রার্থনা করতেন।
It was narrated that 'Abdullah bin Sarjis said:"When the Prophet [SAW] traveled, he would seek refuge with Allah from the hardships of travel, and the sorrows of return, from loss after plenty, from the supplication of the one who has been wronged, and from seeing some calamity befall
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবদুল্লাহ ইবন সারজিস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, নির্যাতীতের বদ-দু'আ এবং সম্পদ, বাসস্থান ও সন্তানের ক্ষেত্রে মন্দ দৃশ্য থেকে।
It was narrated from 'Abdullah bin Sarjis that :When the Messenger of Allah [SAW] traveled, he would say: "Allahumma inni a'udhu bika min wa'tha'is-safari, wa kabatil-munqalabi, wal-hawri ba'dal-kawri, wa da'watil-mazlumi, wa su'il-munzari fil-ahli wal-mali wal-walad (O Allah, I seek refuge with You from the hardships of travel and the sorrows of return, from loss after plenty, from the supplication of the one who has been wronged, and seeing some calamity befall my family or wealth or child)
মুহাম্মাদ ইবন আলী ইবন মুকাদ্দাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন এবং স্বীয় বাহনে আরােহণ করতেন, তখন তিনি স্বীয় আঙ্গুল দ্বারা ইশারা করে শো'বা (রাঃ) অঙ্গুলী ইশারা করে দেখালেন, বলতেনঃ হে আল্লাহ! আপনিই সফরের সাথী এবং ঘর ও সম্পদে আপনিই আমার স্থলাভিষিক্ত। হে আল্লাহ! আমি সফরের কষ্ট এবং দু:খজনক প্রত্যাবর্তন থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated that Abu Hurairah said:"When the Messenger of Allah [SAW] traveled and rode his mount, he gestured with his finger - and Shu'bah (one of the narrators) stretched out his finger - and said: 'Allahumma, antas-sahibu fis-safari wal-khalifatu fil-ahli wal-mal. Allahumma, inni a'udhu bika min wa'tha'is-safari, wa kabatil-munqalabi (O Allah, You are our help when we are traveling and the One Who takes care of our families and wealth (in our absence). O Allah, I seek refuge in You from the hardships of travel and the sorrows of return
আযহার ইবন জামিল (রহঃ) ... আবদুল্লাহ ইবন সারজিস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করতেন, তখন বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট, দুঃখজনক প্রত্যাবর্তন, লাভের পর ক্ষতি, মযলুমের বদ-দু'আ এবং সম্পদ ও পরিবারে মন্দ দৃশ্য থেকে।
It was narrated from 'Abdullah bin Sarjis that :When the Messenger of Allah [SAW] traveled, he would say: "Allahumma inni a'udhu bika min wa'tha'is-safari, wa kabatil-munqalabi, wal-hawri ba'dal-kawri, wa da'watil-mazlumi, wa suw'il-munzari fil-ahli wal-mal (O Allah, I seek refuge with You from the hardships of travel and the sorrows of return, from loss after plenty, from the supplication of the one who has been wronged, and seeing some calamity befall my family or wealth)