আমর ইবন ইয়াহইয়া ইবনুল-হারিস (রহঃ) ... আবু ওয়ায়ল (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেনঃ যার মধ্যে তিনটি অভ্যাস থাকবে, সে মুনাফিক : যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে, কেউ আমানত রাখলে, খিয়ানত করে এবং যখন কোন অঙ্গীকার করে, তা ভঙ্গ করে। আর যার মধ্যে এর একটি অভ্যাস থাকবে, তার মধ্যে মুনাফিকের একটি অভ্যাস থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত।
It was narrated that Abu Wa'il said:"Abdullah said: 'There are three (traits), whoever has them is a hypocrite: When he speaks, he lies; when he is entrusted with something, he betrays that trust; and when he makes a promise, he breaks it. Whoever has one of these (traits) then a trait of hypocrisy has not ceased in him, until he leaves it.'" (Sahih Mawquf)
আলী (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট অঙ্গীকার করে বলেছেনঃ কেবল মু'মিনই আমার সাথে মহব্বত রাখবে, আর মুনাফিকই আমার প্রতি শত্রুতা পোষণ করবে।
It was narrated that 'Ali said:"The Prophet [SAW] made a covenant with me that none would love me but a believer, and none would hate me but a hypocrite
কুতায়বা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমযান মাসে রাত্রি জাগরণ করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ্ ক্ষমা করা হবে।
It was narrated from Abu Hurairah that :The Messenger of Allah [SAW] said: "Whoever stands (in he voluntary night prayer of) the Ramadan out of faith and in the hope of reward, his previous sins will be forgiven
আলী ইবন হুজর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুনাফিকের চিহ্ন তিনটি : সে যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা পূর্ণ করে না এবং তার নিকট আমানত রাখা হলে তার খিয়ানত করে।
It was narrated from Abu Hurairah that :The Messenger of Allah [SAW] said: "The signs of the hypocrite are three: When he speaks, he lies; when he makes a promise he breaks it; and when he is entrusted with something, he betrays (that trust)