উবায়দুল্লাহ্ ইবন সাঈদ ও কুতায়বা ইবন সাঈদ (রহঃ) .... সালিম (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমর (রাঃ)-কে আমার পিতার কসম, আমার পিতার কসম! বলে শপথ করতে শুনলেন। তখন তিনি বললেন, আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তোমাদের পিতাদের নামে কসম করতে নিষেধ করেছেন। উমর (রাঃ) বলেন, আল্লাহর কসম! এরপর আমি আর কখনও আমার পিতার নামে শপথ করিনি। নিজের থেকেও না এবং অন্য কারও থেকে বর্ণনাস্বরূপও না।
It was narrated from Salim, from his father, that on one occasion the Prophet heard 'Umar saying:"By my father and by my mother." He said: "Allah forbids you to swear by your forefathers." 'Umar said: "By Allah, I never swore by them again, whether saying it for myself or reporting it of others
যিয়াদ ইবন আইয়ূব (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তোমাদের পিতাদের নামে কসম করতে নিষেধ করেছেন।
Yahya bin Abi Ishaq said:"A man from Banu Ghifar told me, in the gathering of Salim bin 'Abdullah, Salim bin 'Abdullah said: 'I heard 'Abdullah -that is, Ibn 'Umar- say: "The Messenger of Allah said: 'Allah forbids you to swear by your forefathers
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ ও সাঈদ ইবন আবদুর রহমান (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা'আলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, আল্লাহর শপথ! এরপর থেকে আমি আর কখনও এরূপ শপথ করিনি; নিজের থেকেও ; অন্যের থেকে বর্ণনাস্বরূপও না।
It was narrated from 'Umar that the Prophet said:"Allah forbids you to swear by your forefathers." 'Umar said: "By Allah, I never swore by them again, whether saying it for myself or reporting of others
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কারো শপথ করতেই হয়, তবে সে যেন আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে শপথ না করে। কুরায়শ গোত্র তাদের বাপ-দাদার নামে শপথ করতে। তিনি বললেনঃ তোমরা তোমাদের বাপ-দাদার নামে শপথ করো না।
It was narrated that Ibn 'Umar said:"The Messenger of Allah said: 'Whoever swears, let him not swear by anything other than Allah.'" The Quraish used to swear by their forefathers, and so he said: "Do not swear by your forefathers