তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সৰ্বাধিক প্রয়োজনীয় শর্ত হলো তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে, তা আদায় করা অর্থাৎ মোহর আদায় করা।
It was narrated from 'Utbah bin 'Amir that the Messenger of Allah said:"The conditions that are most deserving of fulfillment, are those by means of which the private parts become allowed to you
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... সুফিয়ান (রহঃ) বলেন, আমি আবু হাযিম (রাঃ)-কে বলতে শুনেছি, সাহল ইবন সা'দ (রাঃ) বলতেনঃ আমি এক দল লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত পেলাম। এক মহিলা দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! এ মহিলা আপনার জন্য নিজকে উৎসর্গ করতে চায়, এ ব্যাপারে আপনার অভিমত কী? তিনি নিচুপ রইলেন এবং কোন উত্তর দিলেন না। আবার সে মহিলা দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! এ মহিলা আপনার জন্য নিজকে উৎসর্গ করতে চায়, এ ব্যাপারে আপনার অভিমত কী? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! তাকে আমার সঙ্গে বিবাহ দিন। তিনি বললেনঃ তোমার নিকট কি কোন বস্তু আছে? সে বললোঃ না। তিনি বললেনঃ যাও একটি লোহার আংটি হলেও তা সংগ্রহ করে নিয়ে এসো। সে ব্যক্তি যেয়ে খোজ করে এসে বললোঃ আমি কিছুই পেলাম না, এমনকি একটি লোহার আংটিও না। তিনি বললেনঃ তোমার কি কুরআনের কিছু মুখস্থ আছে? সে বললোঃ হ্যাঁ, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। তিনি বললেনঃ কুরআনের যা তোমার নিকট রয়েছে, তার বিনিময়ে আমি তাকে তোমার সাথে বিবাহ দিলাম।
Sahl bin Sa'd said:"I was among the people with the Prophet when a woman stood up and said: 'O Messenger of Allah, she has offered herself in marriage to you, so see what you think of her.' He remained silent and the Prophet did not give any answer. Then she stood up (again) and said: 'O Messenger of Allah, she has offered herself in marriage to you, so see what you think of her.' A man stood up and said: 'Marry her to me, O Messenger of Allah!' He said: 'Do you have anything?' He said: 'No.' He said: 'Go and look, even if it is just an iron ring.' So he went and looked then he came and said: 'I could not find anything, not even an iron ring.' He said: 'Have you memorized anything of the Qur'an?' He said: 'Yes, Surah such-and-such and Surah such-and-such.' He said: 'I will marry you to her on the basis of what you have memorized of the Qur'an
আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন তামীম (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, সর্বাধিক প্রয়োজনীয় শর্ত হলো তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে, তা আদায় করা।
It was narrated from 'Utbah bin 'Amir that the Messenger of Allah said:"The conditions that are most deserving of fulfillment are those by means of which the private parts become permitted to you
তিনি বলেন, দু’ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাশাহহুদ পাঠ করলেন, তাদের একজন বললোঃ مَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشِدَ وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কত মন্দ খুৎবা পাঠকারী।
It was narrated that 'Adiyy bin Hatim said:"Two men recited a Tashahhud before the Prophet and one of them said: 'Whoever obeys Allah and His Messenger has been guided aright and whoever disobeys them has gone astray.' The Messenger of Allah said: 'What a bad speaker you are