ইসহাক ইন ইবরাহীম (রহঃ) .... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, কুরায়শরা মুযদালিফায় অবস্থান করতো এবং তাদেরকে বলা হতো 'হুমছ'। আর আরবের অন্যান্য লোকেরা আরাফায় অবস্থান করতো। আল্লাহ তা'আলা তার নবীকে আরাফায় অবস্থান করতে আদেশ করলেন। এরপর তা হতে রওয়ানা হতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা নাযিল করলেনঃ (ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ) অর্থঃ আর তোমরা সেখান থেকে প্রত্যাবর্তন করবে, যেখান থেকে লোকেরা ফিরে যায়।
It was narrated that Aishah said:"The Quraish used to stand in Al-Muzdalifah and they called themselves Al-Hums, and the rest of Arabs stood in Arafat. Then Allah, Blessed and Most High, commanded his Prophet to stand in Arafat, and then move on from there. Allah, the Mighty and Sublime, revealed: 'Then depart from the place whence all the people depart
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আতা (রহঃ) বলেন, উসামা ইবন যায়দ (রাঃ) বলেন, আমি আরাফায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই বাহনে সাওয়ার ছিলাম। তিনি দু'আয় উভয় হাত উত্তোলন করলেন। এমন সময় তার উট তাঁকে নিয়ে একদিকে হেলে গেল, ফলে তার নাকের রশি পড়ে যেতে লাগলো, তিনি তাঁর এক হাতে তা ধরে ফেললেন, এ সময় তাঁর অন্য হাত উঠানোই ছিল।
It was narrated that Usamah bin Zaid said:"I was a companion rider with the Prophet at Arafat. He raised his hands in supplication, so his she-camel began leaning and he dropped her halter, so he took the halter with one of his hands while he was raising the other hand
তিনি বলেনঃ আমি আমার একটি উট হারিয়ে ফেলি। আমি আরাফার দিন আরাফায় তা তালাশ করতে বের হলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখলাম, সেখানে দাঁড়ানো। আমি বললামঃ তাঁর অবস্থা কি? ইনিও তো কুরায়শদের একজন।
It was narrated from Muhammad bin Jubir bin Mutim that his father:"I lost a camel of mine, so I went to look for it in Arafat on the day of Arafat. I saw the Prophet standing there and said: 'what is he doing here?' He is one of the Hums