أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ كَثِيرِ بْنِ جُمْهَانَ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَمْشِي بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ فَقَالَ إِنْ أَمْشِي فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْشِي وَإِنْ أَسْعَى فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْعَى .
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... কাসীর ইবন জুমহান (রহঃ) বলেনঃ আমি ইবন উমর (রাঃ)-কে দেখেছি তিনি সাফা ও মারওয়ার মধ্যস্থলে হাঁটছেন, তিনি বলেন, যদি আমি হেঁটে চলি, তা এজন্য যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাঁটতে দেখেছি। আর যদি আমি দ্রুত চলি, তা এজন্য যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দ্রুত চলতে দেখেছি।
It was narrated that Kathir bin Jumhan said:"I saw Ibn Umar walking between As-Safa and Al-Marwah. He said: 'I am walking because I saw the Messenger of Allah Walking, and I hasten because I saw the Messenger of Allah hasten
ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... আবু যুবায়র (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বাহনের উপর থেকে বায়তুল্লাহর তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়ার মাঝে সাঈ করেন যেন লোকে তাকে দেখতে পায় এবং তিনি উপরে অবস্থান করেন যেন প্রশ্নকারীগণ তার কাছে প্রশ্ন করতে পারেন। কেননা লোকের অনেক ভিড় ছিল।
Abu Az-Zubair narrated that he heard Jabir bin Abdullah say:During the Farewell Pilgrimage the Prophet circumambulated the House and went between As-Safa and Al-Marwah on his mount so that the people could see him and he could see them, and they could ask him questions, and the people crowded around him
মুহাম্মদ ইবন রাফি (রহঃ) ... সাঈদ ইবন জুবায়র (রহঃ) বলেন, আমি ইবন উমর (রাঃ)-কে দেখেছি, এরপর তিনি পূর্ব হাদীসের মত উল্লেখ করেন। তবে তিনি অতিরিক্ত বলেনঃ আর আমি তখন ছিলাম বৃদ্ধ ।
It was narrated that Saeed bin Jubair said:"I saw Ibn Umar and he mentioned something similar, except he said: "and I am an old man
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... যুহরী (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, লোকেরা ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞাসা করলোঃ আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাফা ও মারওয়ার মধ্যস্থলে রমল করতে দেখেছেন? তিনি বলেনঃ রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একদল লোকের মধ্যে তারা সকলেই রমল করেন, আমি তাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রমলের অনুকরণেই রমল করতে দেখেছি।
It was narrated that Az-Zubair said:"They asked Ibn Umar: 'Did you see the Messenger of Allah walk rapidly between As-Safa and Al-Marwah?' He said: 'He was among a group of people and they walked rapidly, and I think they went at the same pace as him.'" (Daif)