ঈসা ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত যে, সালিম ইবন আবদুল্লাহ্ (রহঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যুলহুলায়ফায় তাঁর সওয়ারীতে আরোহণ করতে এবং সওয়ারীতে যখন স্থির উপবিষ্ট হতেন তখন তালবিয়া পাঠ করতে দেখেছি।
It was narrated from Ibn Shihab that Salim bin 'Abdullah told him that 'Abdullah bin 'Umar said:"I saw the Messenger of Allah riding his mount in Dhul-Hulaifah, then he began the Talbiyah when it stood up with him
মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... উবায়দ ইবন জুরায়জ (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ)-কে বললামঃ আমি আপনাকে দেখলাম যে, আপনি যখন আপনার উটনীর উপর স্থির হয়ে বসেন, তখন তালবিয়া পাঠ করেন? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বীয় উটনীর উপর স্থির হয়ে উপবেশন করতেন, তখন তিনি তালবিয়া পাঠ করতেন।
It was narrated that 'Ubaid bin Jraij said:"I said to Ibn 'Umar: 'I saw you begin the Talbiyah when your she-camel stood up with you. He said: "The Messenger of Allah used to begin the Talbiyah when his she-camel stood up with him
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يَقُولُ بَيْدَاؤُكُمْ هَذِهِ الَّتِي تَكْذِبُونَ فِيهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ مِنْ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ .
কুতায়বা (রহঃ) ... সালিম (রহঃ) থেকে বর্ণিত তিনি তাঁর পিতাকে বলতে শুনেছেনঃ ইহা তোমাদের ঐ বায়দা যার ব্যাপারে তোমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে মিথ্যা বলছাে। অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলায়ফার মসজিদ ব্যতীত অন্য কোথাও থেকে তালবিয়া পড়া আরম্ভ করেন নি।
It was narrated from Salim that he heard his father say:"This baida' of yours where you are telling lies about the Messenger of Allah; the Messenger of Allah never began the Talbiyah except from the Masjid at Dhul-Hulaifah