মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... সালিম (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করা হয়েছিল, মুহরিম ব্যক্তি কিরূপে কাপড় পরিধান করবে। তিনি বলেছিলেনঃ মুহরিম ব্যক্তি পরিধান করবে না জামা, বুরনুস*, পাজামা, পাগড়ী এবং ঐ সকল কাপড়, যা যাফরান বা ওয়ারস দ্বারা রং করা হয়েছে। আরও পরিধান করবে না মোজা। কিন্তু ঐ ব্যক্তি ছাড়া, যার জুতা না থাকে। যদি জুতা না পায় তাহলে নিম্ন পর্যন্ত মোজা কেটে তা পরিধান করবে।
It was narrated from Salim that his father said:"The Messenger of Allah was asked what clothes the Muhrim may wear. He said: 'He should not wear a shirt, or a burnous, or pants, or an 'Imamah (turban, or any garment that has been touched by (dyed with) Wars or saffron, or Khuffs except for one who cannot find sandals. If he cannot find sandals, then let him cut them until they come lower than the ankles, (sahih)
তিনি বলেনঃ যদি ওহী অবতীর্ণ হওয়ার সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখতে পেতাম! এরপরে এক সময় আমরা জিয়িরারানা নামক স্থানে ছিলাম, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ছিলেন। এমতাবস্থায় তাঁর নিকট ওহী আসলে উমর (রাঃ) আমার দিকে ইশারা করে বললেনঃ এদিকে এসো, আমি তাবুর ভিতরে আমার মাথা ঢুকালাম, এমন সময় তার নিকট একজন লোক আগমন করলো। সে উমরাহর জন্য জুব্বা পরিহিত অবস্থায় ইহরাম বেঁধেছিল এবং সুগন্ধি ব্যবহার করেছিল। সে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! ঐ ব্যক্তি সম্বন্ধে আপনি কি বলেন, যে জুব্বা পরিহিত অবস্থায় ইহরাম বেঁধেছে? হঠাৎ তাঁর ওপর ওহী অবতীর্ণ হতে লাগলো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক ডাকতে শুরু করলেন। তারপর ওহী অবতীর্ণ হওয়ার অবস্থা কেটে পেলে তিনি বললেনঃ একটু পূর্বে যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল, সে কোথায়? সে লোকটিকে আনা হলে তিনি বললেনঃ জুব্বা খুলে ফেল, আর সুগন্ধি ধুয়ে ফেল, তারপর নতুন করে ইহরাম বাঁধো। আবু আবদুর রহমান (রহঃ) বলেনঃ পরে ঐ ব্যক্তি নতুন ইহরাম বাঁধলো। নূহ ইবন হাবীব ব্যতীত অন্য কেউ এরূপ বলেছেন বলে আমি জানি না। আর তাকে মাহফুজ বলেও মনে করি না। আল্লাহ্ সর্বজ্ঞ।
It was narrated from Safwan bin Umayyah, from his father that he said:"I wished that I could see the Messenger of Allah when Revelation was coming down to him. While we were in Al-Jirranah and the Prophet was in a tent, Revelation was coming down to him and 'Umar gestured to me to come. So I put my head into the tent. A man had come to him who had entered Ihram wearing a said: 'O Messenger of Allah, what do you say concerning a man who entered Ihram wearing a Jubbah?'Then (because of this question) the Revelation came. The Prophet started to breath deeply, and when it was over he said: 'Where is the man who asked me just now?' The man was brought to him, and he saidA: 'As for the Jubbah, take it off, and as for the perfume, wash it off, then enter Ihram.'''(Sahih) Chatper 30. The Prohibiton Of Wearing A Shirt In Ihram
কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন আব্বাস এবং মিসওয়ার ইবন মাখরামা (রাঃ) থেকে বর্ণিত যে, তারা উভয়ে আবওয়া নামক স্থানে বিতর্কে লিপ্ত হয়েছিলেন। ইবন আব্বাস বললেনঃ মুহরিম ব্যক্তি তার মাথা ধুইবে, আর মিসওয়ার বললেনঃ সে মাথা ধুইবে না। এরপর আবদুল্লাহ ইবদ আব্বাস (রাঃ) আমাকে আবু আইয়ুব আনসারী (রাঃ)-এর নিকট পাঠালেন, যেন আমি তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করি। আমি তাকে পেলাম, তিনি কূপের পার্শ্বে দু'টি কাঠের মধ্যস্থলে গোসল করছিলেন। আর তিনি ছিলেন এক কাপড়ের পর্দার আড়ালে। আমি তাঁকে সালাম দিয়ে বললামঃ কিরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মাথা ধৌত করতেন, তা আপনার নিকট জিজ্ঞাসা করার জন্য আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। আমার কথা শুনে আবু আইয়ুব আনসারী (রাঃ) কাপড়ের উপর হাত রেখে তা সরিয়ে দিলেন, তাতে তার মাথা দৃশ্যমান হলো। তিনি একজন লোককে তার মাথায় পানি ঢালতে বললেন, তারপর দু'হাত দ্বারা তিনি মাথা ঝাড়া দিলেন, পরে উভয় হাতকে একবার সামনের দিকে একবার পেছনের দিকে নিলেন, তারপর তিনি বললেনঃ এভাবে আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে গোসল করতে দেখেছি।
It was narrated from 'Abdullah bin 'Abbas and Al-Miswar bin Makhramah that:they had a difference of opinion in al-Abwa. Ibn 'Abbas said: "The Muhrim (Pilgrim in Ihram) may wash his head." Al-Miswar said: "He should not wash his head."Ibn 'Abbas sent me (the narrator) to Abu Ayyub Al-Ansari to ask him about that. I found him performing Ghusl in front of the well, screened with a cloth. I greeted him with Salam and said: "Abdullah bin 'Abbas has sent me to you to ask you how the Messenger of Allah used to wash his head when he was in Ihram." Abu put his hand on the cloth and lowered it, until his head appeared, then he told someone to puor water on his head. Then he rubbed his head with his hands, back and forth, and said: "This is what I saw the Messenger of Allah do