আলী ইবন মুহাম্মদ (রহঃ) ... উম্মুল মুমিনীন [হাফসা (রাঃ)] বলেছেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিন দিন সওম পালন করতেন। মাসের প্রথম সোমবার, তারপর বৃহস্পতিবার এবং তার পরবর্তী বৃহস্পতিবার।
Hunaidah Al-Khuza'i said:"I entered upon the Mother of the Believers and heard her say: 'The Messenger of Allah used to fast three days of each month: The first Monday of the month, then Thursday, then the following Thursday
হাসান ইবন মুহাম্মদ যাফরানী (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করতেন। মাসের প্রথম সপ্তাহে সোমবার, তার পরবর্তী সপ্তাহে বৃহস্পতিবার এবং তার পরবতী সপ্তাহে বৃহস্পতিবার।
It was narrated from Ibn 'Umar that:the Messenger of Allah used to fast three days of each month: Monday at the beginning of the month, the following Thursday, then the Thursday after that
আবু বকর ইবন আবু নযর (রহঃ) ... হাফসা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, চারটি আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। আশুরার দিনের সাওম, যিলহজ্জ মাসের নয় দিনের সাওম, প্রত্যেক মাসে তিন দিনের সাওম এবং ফজরের দু' রাকাআত সুন্নাত।
It was narrated that Hafsah said:"There are four things which the Prophet never gave up: Fasting 'Ashura', (fasting during) the ten days, (fasting) three days of each month, and praying two Rak'ahs before Al-Ghadah (Fajr)