তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাযিঃ)-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন ওফাত হয় তখন তার (বয়স) কত ছিল? ইবনু আব্বাস (রাযিঃ) বললেন, আমি চিন্তা করিনি যে, তুমি তার গোত্রের ব্যক্তি হয়েও এ কথাটা অজানা রইবে। আমি বললাম, আমি লোকদের প্রশ্ন করেছি, তারা ভিন্ন মতাবলম্বন করেছেন। তাই এ ব্যাপারে আপনার বক্তব্য জানা আমি বেশি ভাল মনে করলাম। ইবনু আব্বাস (রাযিঃ) বললেন, তুমি কি হিসাব করতে জানো? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আচ্ছা চল্লিশ স্মরণ রেখ। এ সময় তিনি রসূল হন। এর সাথে পনের বছর যোগ করো, মাক্কায় যখন অবস্থান করেন ভয় এবং নিরাপত্তায়। আরো দশ হিজরাতের পর হতে মাদীনায়। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৯০, ইসলামিক সেন্টার)
Ammar, the freed slave of Banu Hashim, reported:I asked Ibn 'Abbas how old was he when death overtook the Messenger of Allah (ﷺ). He said: I little know that such a thing is not known to a man like you who belong to his people. He said: I asked people about it but they differed with me, and I liked to know your opinion about it. He said: Do you know counting? He said: Yes. He then said: Bear this in mind very well that he was commissioned (as a Prophet) at the age of forty, and he stayed in Mecca for fifteen years; sometime in peace and sometime in dread, and (lived) for ten years after his migration to Medina
(…) ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ...... জারীর (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি মু’আবিয়াহ (রাযিঃ) কে খুতবাহ দিতে শুনেছেন। মু'আবিয়াহ্ (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়, তখন তাঁর বয়স ছিল তেষট্টি বছর। আবূ বাকর (রাযিঃ) উমার (রাযিঃ)-ও তেষট্টি বছর (বয়সে ইন্তিকাল করেন) এবং আমি তেষট্টি বছর (বয়সের)। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮৯ ইসলামিক সেন্টার)
Jabir reported that he heard Mu'awiya say in his address that Allah's Messenger (ﷺ) died at the age of sixty-three, so was the case with Abu Bakr and 'Umar, and I (am now) sixty-three