যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হুবহু রিওয়ায়াত করেছেন। এতে অতিরিক্ত রয়েছে যে, কিংবা আকাশের নক্ষত্রের সংখ্যার চেয়েও বেশি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৬, ইসলামিক সেন্টার)
Sahih Muslim 6001
Show
More from this chapter
ইয়াহইয়া ইবনু হাবীব হারিসী ও মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ রূযযী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হাওযের কাছে আকাশের তারকারাজির মতো অগণিত স্বর্ণ ও রূপার পানপাত্র দেখতে পাবে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৬, ইসলামিক সেন্টার)
ওয়ালীদ ইবনু শুজা ইবনু ওয়ালীদ আস্সাকুনী (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ (রাযিঃ) এর সূত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেছেন, হাওযের কাছে আমি তোমাদের অগ্রগামী হব। তার দু'পাশের দূরত্ব সান’আ ও আয়লার ব্যবধানের সমান। তার পাত্রগুলো যেন নক্ষত্রের ন্যায়। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৭. ইসলামিক সেন্টার)
হারূন ইবনু আবদুল্লাহ ও হাসান ইবনু আলী হুলওয়ানী (রহঃ) ..... আনাস (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুবহু রিওয়ায়াত করেন। শুধু ব্যবধান এতটুকু যে, এ হাদীসে বর্ণনাকারীদ্বয় সংশয় প্রকাশ করেছেন, কিংবা মাদীনাহ ও আম্মানের (জর্ডানের রাজধানী) ব্যবধানের সমান'। আবূ আওয়ানার বর্ণনায়نَاحِيَتَىْ حَوْضِي জায়গায় রয়েছেلاَبَتَىْ حَوْضِي। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৯৫, ইসলামিক সেন্টার)