وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنِ ابْنٍ لأَبِي، مُوسَى قَالَ سَمِعْتُ عَلِيًّا، . فَذَكَرَ هَذَا الْحَدِيثَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ .
(…/...) ইবনু আবূ উমার (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) এর এক ছেলে সন্তান হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আলী (রাযিঃ) কে বলতে শুনেছি। অতঃপর রাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অবিকলভাবে হাদীসটি রিওয়ায়াত করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩১৪, ইসলামিক সেন্টার)
A hadith like this has been reported on the authority of 'Ali through a different chain of transmitters
মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ..... আলী (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বারণ করেছেন, আমি যেন এ আঙ্গুলে অথবা এ আঙ্গুলে আমার আংটি পরিধান না করি। আসিম (রহঃ) এর জানা নেই দু'টির কোনটি হবে এবং তিনি আমাকে কাসসী জামা পরিধান করতে এবং "মায়াসির" এর উপর বসতে বারণ করেছেন। কাসসী হলো ডোরাদার কাপড়- যা মিসর ও সিরিয়া হতে আমদানি করা হতো, তাতে এমন এমন নকশা থাকতো। আর মায়াসির হলো- সে (নরম রেশমজাত) কাপড় যা মহিলারা তাদের স্বামীদের জন্য হাওদায় বিছিয়ে দেয়, বিছানার লাল শালের মতো। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩১৩, ইসলামিক সেন্টার)
Ali reported:He the Prophet (ﷺ), forbade me that I should wear my ring in this (forefinger) or in that near it. 'Asim (one of the narrators in the chain of transmitters) said: He did not remember which of the two (fingers) he pointed out; and he forbade to wear Qassi material (silk garments), and to sit on the silk saddle cloth, and he said: As regards Qassi, it is a variegated garment which was brought from Egypt and Syria which had figures upon it, and as regards Mayathir, it is something which women prepared for their husbands as red cloths for their saddles
وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ نَهَى أَوْ نَهَانِي يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ .
(…/...) ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বারণ করেছেন অথবা নিষেধ করেছেন। অতঃপর রাবী হুবহু বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩১৫, ইসলামিক সেন্টার)
Ali b. Abu Talib reported that he (Allah'. s Apostle) forbade or forbade me. the rest of the hadith is the same
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল এ আঙ্গুলে- এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের দিকে ইঙ্গিত করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩১২, ইসলামিক সেন্টার)
Anas reported that the ring of Allah's Apostle (ﷺ) was on this, and he pointed toward the little finger of his left hand