আলী ইবনু হুজুর আস সা’দী (রহঃ) ..... আবূ মারসাদ আল গানবী (রযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাতও আদায় করবে না। (ইসলামী ফাউন্ডেশন ২১১৯. ইসলামীক সেন্টার)
Abu Marthad al-Ghanawi reported Allah's Messenger (ﷺ) as saying:Do not sit on the graves and do not pray facing towards them
হাসান ইবনুর রাবী’ আল বাজালী (রহঃ) ..... আবূ মারসাদ আল গানবী (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ তোমরা কবরের দিকে সালাত আদায় করো না এবং কবরের উপর বসো না। (ইসলামী ফাউন্ডেশন ২১২০, ইসলামীক সেন্টার)
Abu Marthad al-Ghanawi reported Allah's Messenger (ﷺ) as saying:Do not pray facing towards the graves, and do not sit on them
যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো জলন্ত অঙ্গারের উপর বসে থাকা এবং তাতে তার কাপড় পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধীভূত হওয়া কবরের উপর বসার চেয়ে উত্তম। (ইসলামী ফাউন্ডেশন ২১১৭, ইসলামীক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:It is better that one of you should sit on live coals which would burn his clothing and come in contact with his skin than that he should sit on a grave