সূরা আন-নূর (অর্থ: “আলো”) কুরআনের ২৪ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৬৪।
প্রেক্ষাপট
উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-এর বিরুদ্ধে অপবাদের পর মদিনায় অবতীর্ণ; এতে তাঁর নির্দোষিতা ঘোষণা করা হয়েছে (১১–২০)।
মূল বিষয়বস্তু
- মিথ্যা অপবাদের শাস্তি ও গুজব ছড়ানোর ভয়াবহতা
- দৃষ্টি সংযত রাখা ও পর্দা (৩০–৩১)
- অন্যের ঘরে প্রবেশের আগে অনুমতি নেওয়া (২৭–২৮)
- আল্লাহর নূরের উপমা — তাক ও প্রদীপ (৩৫)
শুরুর আয়াতসমূহ
سُورَةٌ أَنزَلْنَٰهَا وَفَرَضْنَٰهَا وَأَنزَلْنَا فِيهَآ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍۢ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ ١
একটি সূরাহ যা আমি নাযিল করেছি আর তা ফরয করে দিয়েছি, আর তার ভেতরে আমি সুস্পষ্ট আয়াত নাযিল করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
ٱلزَّانِيَةُ وَٱلزَّانِى فَٱجْلِدُوا۟ كُلَّ وَٰحِدٍۢ مِّنْهُمَا مِا۟ئَةَ جَلْدَةٍۢ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌۭ فِى دِينِ ٱللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ ۖ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآئِفَةٌۭ مِّنَ ٱلْمُؤْمِنِينَ ٢
ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে একশত করে বেত্রাঘাত কর। আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়ামায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও আখিরাত দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাক। একদল মু’মিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
ٱلزَّانِى لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةًۭ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌۭ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلْمُؤْمِنِينَ ٣
ব্যভিচারী বিয়ে করে না ব্যভিচারিণী বা মুশরিকা নারী ছাড়া। আর ব্যভিচারিণী- তাকে বিয়ে করে না ব্যভিচারী বা মুশরিক পুরুষ ছাড়া, মু’মিনদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে।
Read in English
Surah An-Nur (“The Light”) is the 24th surah of the Quran: a Madinan surah of 64 ayahs.
Background
Revealed in Madinah after the slander against ‘A’ishah, the mother of the believers, whose innocence it declares (11–20).
Main themes
- The punishment for false accusation and the danger of spreading rumours
- Lowering the gaze and covering (30–31)
- Asking permission before entering homes (27–28)
- The parable of Allah’s light — the niche and the lamp (35)