সূরা ইউনুস (অর্থ: “নবী ইউনুস (আ.)”) কুরআনের ১০ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ১০৯।
প্রেক্ষাপট
মক্কায় অবতীর্ণ; একজন মানুষের কাছে ওহি আসতে পারে কি না — এ নিয়ে যারা সন্দেহ করত, তাদের জবাব।
মূল বিষয়বস্তু
- কুরআন মানুষের রচনা হতে পারে না — এর মতো একটি সূরা নিয়ে আসো (৩৮)
- নূহ (আ.) এবং ফিরআউনের মুখোমুখি মূসা (আ.)
- নিদর্শন হিসেবে ফিরআউনের দেহ সংরক্ষণ (৯২)
- ইউনুস (আ.)-এর জাতি, যারা ঈমান এনে রক্ষা পেয়েছিল (৯৮)
শুরুর আয়াতসমূহ
الٓر ۚ تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْحَكِيمِ ١
আলিফ-লাম-র, এগুলো মহা বিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ।
أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنْ أَوْحَيْنَآ إِلَىٰ رَجُلٍۢ مِّنْهُمْ أَنْ أَنذِرِ ٱلنَّاسَ وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِندَ رَبِّهِمْ ۗ قَالَ ٱلْكَٰفِرُونَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌۭ مُّبِينٌ ٢
মানুষের কাছে কি এটা আশ্চর্যের বিষয় যে, আমি তাদেরই মধ্যেকার একজন লোকের কাছে ওয়াহী পাঠিয়েছি যে, লোকদের সতর্ক করে দাও, আর যারা ঈমান আনে তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে মহা মর্যাদা, (কিন্তু) কাফিররা বলে, ‘এ ব্যক্তি তো প্রকাশ্য যাদুকর’।
إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ يُدَبِّرُ ٱلْأَمْرَ ۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعْدِ إِذْنِهِۦ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ أَفَلَا تَذَكَّرُونَ ٣
নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ যিনি আকাশমন্ডলী আর পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। তিনি যাবতীয় বিষয়াদি পরিচালনা করেন। তাঁর অনুমতি প্রাপ্তি ছাড়া সুপারিশ করার কেউ নেই। ইনিই হলেন আল্লাহ, তোমাদের প্রতিপালক। কাজেই তোমরা তাঁরই ‘ইবাদাত কর, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?
Read in English
Surah Yunus (“Jonas”) is the 10th surah of the Quran: a Makkan surah of 109 ayahs.
Background
A Makkan surah answering those who doubted that a man could receive revelation.
Main themes
- The Quran cannot be the work of a man — produce a surah like it (38)
- Nuh, and Musa facing Pharaoh
- Pharaoh’s body preserved as a sign (92)
- The people of Yunus, who believed and were spared (98)