বিতর নামাজ ও দোয়া কুনুত
বিতর নামাজ হানাফি মাযহাবে ওয়াজিব। এর সময় এশার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত। যিনি শেষ রাতে উঠতে পারবেন বলে নিশ্চিত, তার জন্য তাহাজ্জুদের পর বিতর পড়া উত্তম।
পড়ার নিয়ম (তিন রাকাত, এক সালামে)
- সাধারণ নামাজের মতো দুই রাকাত পড়ে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ে দাঁড়িয়ে যান।
- তৃতীয় রাকাতে ফাতিহা ও সূরা পড়ার পর “আল্লাহু আকবার” বলে দুই হাত কান পর্যন্ত তুলুন, আবার হাত বাঁধুন।
- দোয়া কুনুত পড়ুন, তারপর রুকু-সিজদা করে শেষ বৈঠকে তাশাহহুদ, দরূদ ও দোয়া পড়ে সালাম ফেরান।
দোয়া কুনুত
اللّٰهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ، وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ، وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ، وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ، اللّٰهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّي وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ، وَنَرْجُو رَحْمَتَكَ، وَنَخْشَى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌআল্লা-হুম্মা ইন্না- নাস্তা‘ঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, ওয়া নু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুসনী ‘আলাইকাল খাইর, ওয়া নাশকুরুকা ওয়া লা- নাকফুরুকা, ওয়া নাখলা‘উ ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুক। আল্লা-হুম্মা ইয়্যা-কা না‘বুদু, ওয়া লাকা নুসাল্লী ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস‘আ- ওয়া নাহফিদু, ওয়া নারজূ রাহমাতাকা ওয়া নাখশা- ‘আযা-বাকা, ইন্না ‘আযা-বাকা বিলকুফ্ফা-রি মুলহিকহে আল্লাহ! আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই, আপনার উপর ঈমান আনি, আপনার উপর ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার শোকর করি, অকৃতজ্ঞ হই না; যে আপনার অবাধ্য হয় তাকে আমরা পরিত্যাগ করি। হে আল্লাহ! আমরা আপনারই ইবাদত করি, আপনার জন্যই নামাজ পড়ি ও সিজদা করি, আপনার দিকেই ছুটে যাই; আমরা আপনার রহমত আশা করি ও আপনার শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই আপনার শাস্তি কাফিরদের উপর পতিত হবেই।
যারা দোয়া কুনুত এখনো মুখস্থ করেননি, তারা শেখা পর্যন্ত “রাব্বানা- আ-তিনা- ফিদ্দুনইয়া- হাসানাহ…”
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْءَاخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ٢٠١লোকেদের মধ্যে কিছু লোক এমন আছে, যারা বলে থাকে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা কর।সূরা আল-বাকারা ২:২০১
অথবা তিনবার “আল্লা-হুম্মাগফিরলী” পড়তে পারেন। শাফেয়ি ও অন্যান্য মাযহাবে ভিন্ন শব্দের কুনুত (আল্লা-হুম্মাহদিনী ফীমান হাদাইত…) এবং রুকুর পর পড়ার নিয়মও প্রচলিত।