মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জানাজার নামাজ

জানাজার নামাজ ফরজে কিফায়া — কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কেউ না পড়লে সবাই গুনাহগার হয়। এতে রুকু, সিজদা ও বৈঠক নেই; পুরো নামাজ দাঁড়িয়ে চার তাকবীরে আদায় করতে হয়।

  1. প্রথম তাকবীর: নিয়ত করে কান পর্যন্ত হাত তুলে “আল্লাহু আকবার” বলে হাত বাঁধুন এবং সানা পড়ুন (হানাফি মতে “ওয়া তা‘আ-লা জাদ্দুকা”-র পর “ওয়া জাল্লা সানা-উকা” যোগ করা হয়)।
  2. দ্বিতীয় তাকবীর: হাত না তুলে “আল্লাহু আকবার” বলুন এবং দরূদে ইবরাহীম পড়ুন।
  3. তৃতীয় তাকবীর: “আল্লাহু আকবার” বলে মৃতের জন্য দোয়া করুন:
    اللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللّٰهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِআল্লা-হুম্মাগফির লিহাইয়্যিনা- ওয়া মাইয়্যিতিনা-, ওয়া শা-হিদিনা- ওয়া গা-য়িবিনা-, ওয়া সাগীরিনা- ওয়া কাবীরিনা-, ওয়া যাকারিনা- ওয়া উনসা-না-। আল্লা-হুম্মা মান আহইয়াইতাহূ মিন্না- ফাআহয়িহী ‘আলাল ইসলা-ম, ওয়া মান তাওয়াফ্ফাইতাহূ মিন্না- ফাতাওয়াফ্ফাহূ ‘আলাল ঈমা-নহে আল্লাহ! আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, পুরুষ ও নারী — সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ! আমাদের মধ্যে যাকে জীবিত রাখেন তাকে ইসলামের উপর জীবিত রাখুন, আর যাকে মৃত্যু দেন তাকে ঈমানের সাথে মৃত্যু দিন।
    (আবু দাউদ ৩২০১, তিরমিযী ১০২৪)
  4. চতুর্থ তাকবীর: “আল্লাহু আকবার” বলে ডানে ও বামে সালাম ফেরান।
মৃত ব্যক্তি নাবালক ছেলে হলে তৃতীয় তাকবীরের পর পড়া হয়: “আল্লা-হুম্মাজ‘আলহু লানা- ফারাতাঁও ওয়াজ‘আলহু লানা- আজরাঁও ওয়া যুখরাঁও ওয়াজ‘আলহু লানা- শা-ফি‘আঁও ওয়া মুশাফ্ফা‘আ” (মেয়ে হলে “হু”-এর স্থলে “হা”)। কোনো দোয়া মুখস্থ না থাকলে যেকোনো ভাষায় মৃতের জন্য ক্ষমা চাওয়া যায়।