মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তানভীন, সাকিন (জযম) ও তাশদীদ

তানভীন (দুই যবর, দুই যের, দুই পেশ)

শব্দের শেষে হরকত দুইবার লেখা থাকলে তাকে তানভীন বলে; এতে শেষে একটি “ন” ধ্বনি যুক্ত হয়।

চিহ্নউচ্চারণউদাহরণ
ـًআনكِتَابًا = কিতা-বান
ـٍইনكِتَابٍ = কিতা-বিন
ـٌউনكِتَابٌ = কিতা-বুন

সাকিন / জযম (ـْ)

হরফের উপরে ছোট গোল চিহ্ন থাকলে সেই হরফে কোনো স্বর থাকে না; আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়: أَبْ = আব, قُلْ = কুল, مِنْ = মিন।

তাশদীদ (ـّ)

তাশদীদ মানে একই হরফ দুইবার — প্রথমটি সাকিন, দ্বিতীয়টি হরকতসহ। জোর দিয়ে দ্বিত্ব করে পড়তে হয়: رَبَّ = রব্‌বা, إِنَّ = ইন্‌না, ثُمَّ = সুম্‌মা।

نّ ও مّ-এ তাশদীদ থাকলে সবসময় দুই হরকত পরিমাণ গুন্নাহ (নাকে সুর) করতে হয়: إِنَّ، ثُمَّ।

অনুশীলন

رَحْمَةٌ — عَلِيمٌ — سَمِيعًا — قَدِيرٍ — يَعْلَمُ — مُحَمَّدٌ — الْحَقُّ