তিনি বলেছেন, আমার পিতা (হারিস) আমাকে বিয়ে করিয়ে দেন। এ উপলক্ষে তিনি কিছু লোককে দাওয়াত করেন। তাদের মধ্যে সাফওয়ান ইবনু উমাইয়া (রাঃ)-ও ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গোশত দাত দিয়ে ছিড়ে ছিড়ে বা কেটে কেটে খাও। কেননা তা খুবই সুস্বাদু ও তৃপ্তিদায়ক। যঈফ, যঈফা (২১৯৩) আবূ ঈসা বলেন, এ অনুচ্ছেদে আইশা ও আবূ হুরাইরা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। উল্লেখিত হাদীসটি আমরা শুধুমাত্র আবদুল কারীমের সূত্রেই জেনেছি। একদল বিশেষজ্ঞ আলিম আবদুল কারমের স্মরণশক্তির সমালোচনা করেছেন। আইউব সাখতিয়ানী তাদের অন্যতম।
Narrated 'Abdullah bin Al-Harith:
"My father had me married so he invited people, and Safwan bin Umayyah was among them. So he said: 'Indeed the Messenger of Allah (ﷺ) said: 'Bite the meat (with your teeth) for indeed it is more enjoyable and more wholesome. He said: There are narration on this topic from 'Aishah and Abu Hurairah. [Abu 'Eisa said:] We do not know of this Hadith except through the narration of 'Abdul-Karim. Some of the people of knowledge have criticized 'Abdul-Karim Al-Mu'allim because of his memory, Ayyub As-Sakhtiyani was among them
। আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষদের মধ্যে অনেক কামিল ব্যক্তি এসেছে। কিন্তু ইমরান-কন্যা মারইয়াম (আঃ) এবং ফিরআউনের স্ত্রী আসিয়া (রাঃ)-এর মতো আর কোন কামিল লোক মহিলাদের মধ্যে আসেনি। অন্য সব খাবারের চাইতে সারীদের যেমন বেশি মর্যাদা (অগ্রাধিকার) রয়েছে, তেমনি মহিলাদের উপর আইশা (রাঃ)-এরও একইরকম মর্যাদা রয়েছে। সহীহ, ইবনু মা-জাহ (৩২৮০), নাসা-ঈ আইশা ও আনাস (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
Narrated Abu Musa:
That the Prophet (ﷺ) said: "Many a man achieved perfection, but no woman achieved perfection except for Mariam the daughter of 'Imran, and Asiyah the wife of Fir'awn. And the superiority of 'Aishah over other women is like the superiority of Tharid over other foods." He said: There is something on this topic from 'Aishah and Anas. [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih
। জাফর ইবনু আমর ইবনু উমাইয়া আয-যামরী (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি (আমর ইবনু উমাইয়া) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুরি দিয়ে একটি ছাগলের কাঁধের (রান্না করা) গোশত কাটতে এবং তা খেতে দেখেছেন। তারপর তিনি নামায আদায়ের জন্য চলে গেলেন কিন্তু (নতুন করে) ওযু করেননি। সহীহ, ইবনু মা-জাহ (৪৯০), নাসা-ঈ এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। মুগীরা ইবনু শুবা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
Narrated Ja'far bin 'Amr bin Umayyah Ad-Damri:
From his father who said that he saw the Prophet (ﷺ) making incisions (with a knife) into a piece of a lamb shoulder which he ate from, then he went to perform Salat without performing Wudu'. [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih and there is something on this topic from Al-Mughirah bin Shu'bah
। আবূ যার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ন্যায়সংগত ও কল্যাণকর কাজের কোন বিষয়কেই যেন তোমাদের কেউ তুচ্ছ মনে না করে। সে (ভাল করার মতো) কিছু না পেলে অন্তত তার ভাইয়ের সাথে যেন হাসিমুখে মিলিত হয়। তুমি গোশত কিনে তা অথবা অন্য কিছু রান্না করার সময় তাতে ঝোলের পরিমাণ বেশি রাখবে এবং তোমার প্রতিবেশীকেও তা হতে এক আজলা দিবে। সহীহ, মুসলিম (৮/৩৭), পৃথকভাবে,সহীহা (১৩৬৮),তালীকুর রাগীব (৩/২৬৪) এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। এ হাদীসটি শুবা বর্ণনা করেছেন আবূ ইমরান আল-জাওনী হতে।
Narrated Abu Dharr:
That the Messenger of Allah (ﷺ) said: "Let one of you not consider any good to be insignificant. If he has nothing, then let him meet his brother with a smiling face. If you buy some meat or cook something in a pot, then increase its broth, and serve some of it to your neighbor." [Abu 'Eisa said:] This Hadith is Hasan Sahih. Shu'bah reported it from Abu 'Imran Al-Jawni