মূল লেখায় যান
৫ নভেম্বর ২০২৬ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
দেখান
হাদিস ৫৫২৭ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ حَدِّثِينِي بِشَىْءٍ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهِ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏"‏ ‏.‏

মুহাম্মদ ইব্‌ন আবদুল আ'লা (রহঃ) ... ফারওয়া ইবন নওফাল (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দ্বারা দু'আ করতেন, তা আমার নিকট বর্ণনা করুন। তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি যা করেছি তার অপকারিতা এবং যা করিনি তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated that Farwah bin Nawfal said:"I asked 'Aishah: 'Tell me of something that the Messenger of Allah [SAW] used to say in his supplication.' She said: 'The Messenger of Allah [SAW] used to say: Allahumma, inni a'udhu bika min sharri ma 'amiltu wa min sharri ma lam a'mal ba'd (O Allah, I seek refuge with You from the evil of what I have done and from the evil of what I have not done)
সুনানে নাসায়ী ৫৫২৭ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Hasan

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৫৫২৬ সহিহ
أَخْبَرَنَا هَنَّادٌ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَ عُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏"‏ ‏.‏

হান্নাদ (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যা করেছি তার অনিষ্ট এবং যা করিনি তার অনিষ্ট হতে।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah [SAW] used to say: 'Allahumma, inni a'udhu bika min sharri ma 'amiltu wa min sharri ma lam a'mal ba'd (O Allah, I seek refuge with You from the evil of what I have done and from the evil of what I have not done yet)
হাদিস ৫৫২৮ সহিহ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُصَيْنٍ، سَمِعْتُ هِلاَلَ بْنَ يِسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ قُلْتُ لِعَائِشَةَ أَخْبِرِينِي بِدُعَاءٍ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهِ ‏.‏ قَالَتْ كَانَ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏"‏ ‏.‏

মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ফারওয়া ইবন নওফাল (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, একদা আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ আমাকে ঐ দু'আ সম্বন্ধে অবহিত করুন, যা দ্বারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করতেন। তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি যা করেছি, তার অনিষ্ট হতে এবং আমি যা করিনি, তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
It was narrated that Farwah bin Nawfal said:"I said to 'Aishah: 'Tell me of a supplication that the Messenger of Allah [SAW] used to say.' She said: 'He used to say: Allahumma, inni a'udhu bika min sharri ma 'amiltu wa min sharri ma lam a'mal ba'd (O Allah, I seek refuge in You from the evil of what I have done and from the evil of what I have not done)
হাদিস ৫৫২৫ সহিহ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ سَأَلْتُ أُمَّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ عَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو قَالَتْ كَانَ يَقُولُ ‏ "‏ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏"‏ ‏.‏

মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... ফারওয়া ইবন নওফাল (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দু'আ করতেন? তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যা করেছি তার অনিষ্ট হতে এবং যা করিনি তার অনিষ্ট হতে।
It was narrated that Farwah bin Nawfal said:"I asked the Mother of the Believers 'Aishah about what the Messenger of Allah [SAW] used to say in his supplication. She said: 'He used to say: A'udhu bika min sharri ma 'amiltu wa min sharri ma lam a'mal ba'd (I seek refuge with You from the evil of what I have done and the evil of what I have not done yet)