আহমাদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেনঃ হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফর এবং অভাবগ্রস্ততা থেকে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ এ দু'টি কি সমপর্যায়ের? তিনি বললেনঃ হ্যাঁ।
It was narrated from Abu Sa'eed Al-Khudri that:The Messenger of Allah [SAW] used to say: "A'udhu billahi minal-kufri wal-faqr. (O Allah, I seek refuge with You from Kufr and poverty.)" A man said: "Are they equal?" He said: "Yes
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটি দু'আ শিক্ষা দিন যা দ্বারা আমি উপকৃত হতে পারি। তিনি বললেনঃ তুমি বল, হে আল্লাহ! আমাকে আমার কান, আমার চোখ, আমার জিহবা, আমার অন্তর এবং আমার বীর্য অর্থাৎ পুরুষাঙ্গের অনিষ্ট থেকে রক্ষা করুন।
It was narrated from Shutair bin Shakal bin Humaid, that his father said:"I said: 'O Messenger of Allah, teach me a supplication from which I may benefit.' He said: 'Say: Allahumma 'afini min sharri sam'i, wa basari, wa lisani, wa qalbi, wa sharri mani (O Allah, protect me from the evil of my hearing, my seeing, my tongue and my heart, and the evil of my sperm.)" - Meaning his sexual organ
মুহাম্মাদ ইবন কুদামা (রহঃ) ... উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর ঘর থেকে বের হতেন, তখন তিনি বলতেনঃ বিসমিল্লাহ্, হে আমার রব! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, পদস্খলিত হওয়া থেকে, রাস্তা ভুলে যাওয়া থেকে, অত্যাচার করা হতে, অত্যাচারিত হওয়া থেকে, মূর্খতাসুলভ আচরণ থেকে এবং কারও মূর্খতাসুলভ আচরণের শিকার হওয়া থেকে।
It was narrated from Umm Salamah that :When the Prophet [SAW] went out of his house, he said: "Bismillahi Rabbi! A'udhu bika min an azilla aw adilla aw azlima aw uzlama, aw ajhala aw yujhala 'alayya (In the name of Allah, my Lord, I seek refuge in You from falling into error or going astray, or wrongdoing (others) or being wronged, and from behaving or being treated in an ignorant manner