এক নারী অন্য এক নারীর প্রতি পাথর নিক্ষেপ করলে তার গর্ভস্থ বাচ্চা পড়ে যায়। এই ঘটনা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পেশ করা হলে তিনি তার সন্তানের দিয়াত পাঁচশত ছাগল নির্ধারণ করেন এবং সে দিন হতে তিনি পাথর নিক্ষেপ করতে নিষেধ করে দেন। আবূ আবদুর রহমান বলেন, এটা বর্ণনাকারীর বিভ্রম। সম্ভবত তিনি একশত ছাগল বলতে চেয়েছেন।
Abdullah bin Buraidah narrated that:a woman threw pebbles at another woman and the woman who was struck miscarried. The matter was referred to the prophet and he set the blood money for her child at five hundred sheep. And on that day, he forbade throwing pebbles. (Sahih) Abu 'Abdur-Rahman (An-Nasa'i) said: This is an error, and it must be that the intent was one hundred camels. And the prohibition of throwing pebbles has been related from 'Abdullah bin Buraidah, from 'Abdullah bin Mughaffal
ইয়াকূব ইবন ইবরাহীম ও ইবরাহীম ইবন ইউনুস (রহঃ) ... বুরায়দা (রাঃ) হতে বর্ণিত:
এক নারী অন্য নারীর প্রতি পাথর নিক্ষেপ করলে তার গর্ভপাত হয়ে যায়। এই মোকদ্দমা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পেশ করা হলে তিনি তার সন্তানের দিয়াত পঞ্চাশটি ছাগল নির্ধারণ করেন। আর তিনি সেদিন হতে পাথর নিক্ষেপ করতে নিষেধ করেন।
It was narrated from 'Abdullah bin Buraidah, from his father, that:a woman threw some pebbles and stuck another woman, and she miscarried. The Messenger of Allah stipulated (a Diyah of ) fifty sheep for her child. And on that day, he forbade throwing pebbles
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আবদুল্লাহ ইবন মুগাফফাল (রাঃ) বর্ণনা করেন যে, তিনি এক ব্যক্তিকে পাথর মারতে দেখে তাকে বলেনঃ পাথর নিক্ষেপ করো না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন।
It was narrated from 'Abdullah bin Mughaffal that he saw a man throwing pebbles and he said:"Do not throw pebbles, for the Prophet of Allah forbade throwing pebbles," or "he disliked the throwing of pebbles." Kahmas (one of the narrators) was not sure
কাসিম ইবন যাকারিয়া ইবন দীনার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এক মুকতাব দাস নিহত হলে তিনি আদেশ দেন যে, সে যতটুকু আযাদ হয়েছে, ততটুকুর দিয়াত আযাদের মত দেওয়া হবে। আর যতটুকু অবশিষ্ট রয়েছে, ততটুকুর দিয়াত দাসের ন্যায় আদায় করা হবে।
It was narrated from Ibn 'Abbas that:a Mukatab was killed at the time of the Messenger of Allah and he commanded that the Diyah be paid (equivalent) to the Diyah for a free man, (proportionate to the amount he had paid off towards buying his freedom)