أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَفْصٌ، عَنْ عَاصِمٍ، وَدَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ صَفْوَانَ، قَالَ أَصَبْتُ أَرْنَبَيْنِ فَلَمْ أَجِدْ مَا أُذَكِّيهِمَا بِهِ فَذَكَّيْتُهُمَا بِمَرْوَةٍ فَسَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَأَمَرَنِي بِأَكْلِهِمَا .
কুতায়বা (রহঃ) ... ইবন সাফওয়ান (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি দু’টি খরগোশ ধরলাম। কিন্তু তা যবেহ করার মত কিছুই পেলাম না। পরে আমি পাথর দিয়ে তাদের যবেহ করি। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি আমাকে তা খাওয়ার আদেশ দেন।
It was narrated that Ibn Safwan said:"I caught two rabbits but I could not find anything with which to slaughter then, so I slaughtered them with a sharp-edged stone. I asked the Prophet about that and he commanded me to eat them
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আনাস (রাঃ) বলেন, মাররুয-যাহরান নামক স্থানে আমি একটি খরগোশকে ধাওয়া করলাম এবং ধরে ফেললাম। আবু তালহা (রাঃ)-এর নিকট আমি তা নিয়ে গেলে তিনি তা যবেহ করলেন এবং তার উভয় রান ও নিতম্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাঠালেন, তিনি তা গ্রহণ করলেন।
Anas said:"We disturbed a rabbit in Marr Az-Zahran so I caught it, and brought it to Abu Talhah who slaughtered it, and sent me with its thighs and haunches to the Prophet and he accepted it
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ سُئِلَ عَنِ الضَّبِّ فَقَالَ " لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " .
কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর থাকাবস্থায় তাঁর নিকট গোসাপ (দব্ব) সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি তো তা খাই না, আর তা হারামও বলি না।
It was narrated from Ibn 'Umar that:the Messenger of Allah was asked about mastigures when he was on the Minbar and he said? "I do not eat them, but I do not say that they are Haram
মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আবুল হাওতাকিয়া (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, উমর (রাঃ) জিজ্ঞাসা করলেন, কাহা দিবসে আমাদের সাথে কে ছিল? আবু যর (রাঃ) বললেন, আমি ছিলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি খরগোশ আনা হল। যে ব্যক্তি সেটি এনেছিল, সে বললোঃ আমি এর স্রাব হতে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন না। তিনি অন্যান্য লোককে খেতে বললেন। এ সময় এক ব্যক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি রোযা রেখেছি। তিনি বললেনঃ তুমি কি রোযা রেখেছ? সে বললোঃ প্রতি মাসে তিনটি। রোযা। তিনি বললেনঃ তবে তুমি কেন আইয়ামে বীযের অর্থাৎ ১৩, ১৪ এবং ১৫ তারিখে রোযা রাখ না?
It was narrated that Ibn Al- Hawtakiyyah said:"Umar, May Allah be pleased with us on the day when we stopped at Al-Qaha?' Abu Dharr said: 'I was. A rabbit was brought to the Messenger Allah and the man who brought it said: I saw it bleeding (menstruating). The Prophet did not eat, then he said: "Eat." A man said: "I am fasting." He said: "What fast are you observing?" He said: "Three days each month" He said: "Why don't yo