রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তিন দিন পর তার শিকার পায়, তবে সে তা খেতে পারে, কিন্তু যদি তা দুর্গন্ধময় হয়ে যায়, তবে নয়।
It was narrated from Abu Tha'labah from the Prophet that:the one who catches up with the game (he shot) after three days may eat from it, unless it has turned rotten
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) .... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি শিকারের প্রতি তীর মারি, আর এক রাত্রি পর তার পদচিহ্ন অনুসরণ করি। তিনি বললেনঃ যখন তুমি তোমার তীর তার মধ্যে পাবে, আর তা থেকে কোন হিংস্র জন্তু কিছু না খাবে, তবে তুমি তা খেতে পারো।
it was narrated that 'Adiyy bin Hatim said:"I said: 'O Messenger of Allah, I shoot game and I follow its tracks after of night. He said: 'If you find your arrow in it, and no predator has eaten from it, then eat it
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কুকুর ছাড়ি এবং ঐ কুকুর শিকার ধরে; কিন্তু আমার নিকট যবেহ করার কিছু থাকে না, তখন আমি পাথর অথবা লাঠি দ্বারা তাকে যবেহ করি। তিনি বললেনঃ যে বস্তু দ্বারাই হোক রক্ত ঝরিয়ে দাও এবং বিসমিল্লাহ পড়।
t was narrated that 'Adiyy bin Hatim said:"I said: 'O Messenger of Allah, I release my dog and he catches the game, but I cannot find anything with which to slaughter it, so I slaughter it with a sharp-edged stone or a stick.' He said: 'Shed the blood with whatever you want, and mention the name of Allah
মুহাম্মদ ইবন আবদুল আ'লা ও ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি শিকারের মধ্যে তোমার তীর বিদ্ধ দেখবে, এবং তোমার তীর ব্যতীত অন্য কিছুর চিহ্ন তাতে না দেখ, আর তোমার বিশ্বাস হবে যে, ঐ তীরই তাকে হত্যা করেছে, তবে তা খাবে।
It was narrated from 'Adiyy bin Hatim that the Messenger of Allah said:"If you see your arrow in it. And you do not see any other mark, and you know that (Your arrow) killed it, then eat it