মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরী।
It was narrated from 'Abdur-Rahman bin 'Abdullah, from his father, that:The Messenger of Allah [SAW] said: "Defaming a Muslim is evildoing and fighting him is Kufr
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... শু'বা (রহঃ) বলেন, আমি হাম্মাদকে বললামঃ আমি মনসূর, সুলায়মান এবং যুবায়দ হতে শুনেছি। তারা আবু ওয়ায়ল সূত্রে আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরী। এদের মধ্যে আপনি কাকে সন্দেহ করেন? মনসূরকে সন্দেহ করেন? যুবায়দকে সন্দেহ করেন? না সুলায়মানকে? তিনি বললেন, আমি আবূ ওয়ায়লকে সন্দেহ করি।
It was narrated from Shu'bah who said:"I said to Hammad: 'I heard Mansur, and Sulaiman, and Zubaid narrating from Abu Wa'il, from 'Abdullah, that the Messenger of Allah [SAW] said: "Defaming a Muslim is evildoing and fighting him is Kufr." - Who are you worried about? Are you worried about Mansur? Are you worried about Zubaid? Are you worried about Sulaiman?' He said: 'No, but I am worried about Abu Wa'il
ইয়াহইয়া ইবন হাকিম (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, কোন মুসলিমকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরী।
It was narrated from Shu'bah, from Abu Ishaq who said:"I heard Abu Al-Ahwas (narrate) that 'Abdullah said: 'Defaming a Muslim is evildoing and fighting him is Kufr.'" So Aban said to him: "O Abu Ishaq! You heard it only from Abu Al-Ahwas?" He said: "Rather, I heard it from Al-Aswad and Hubairah