أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ قَوْمًا، أَغَارُوا عَلَى إِبِلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ .
ঈসা ইবন হান্নাদ (রহঃ) ... হিশাম (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উট লুট করে নিয়ে গেল। তিনি তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দেন।
It was narrated from Hisham, from his father, that:Some people raided the camels of the Messenger of Allah [SAW]. He had their hands and feet cut off and their eyes gouged out
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي الْوَزِيرِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، قَالَ حَدَّثَنَا الدَّرَاوَرْدِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ قَوْمًا، أَغَارُوا عَلَى لِقَاحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأُتِيَ بِهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَطَّعَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ . اللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى .
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ও মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়িশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করে নিয়ে গেল। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ধরে আনা হল। তিনি তাদের হাত-পা কেটে দেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে তাদের চোখ অন্ধ করে দেন।
It was narrated from 'Aishah:"Some people raided the milk camels of the Messenger of Allah [SAW]. They were brought to the Prophet [SAW], and the Prophet [SAW] had their hands and feet cut off and their eyes gouged out." This is the wording of Ibn Al-Muthanna
তিনি বলেন, উরায়নার কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করে নিয়ে যায় এবং তার গোলামকে হত্যা করে। তিনি তাদেরকে ধরে আনার জন্য লোক পাঠান। তারা ধৃত হলে তিনি তাদের হাত-পা কেটে ফেলেন এবং গরম শলাকার ছেঁকা দিয়ে অন্ধ করে দেন।
It was narrated that 'Urwah bin Az-Zubair said:"Some people from 'Uraynah raided the milk camels of the Messenger of Allah [SAW] and drove them off, and killed a slave of his. The Messenger of Allah [SAW] sent (men) after them, and they were caught, and he had their hands and feet cut off, and their eyes gouged out
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخَلَنْجِيُّ، قَالَ حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ أَغَارَ قَوْمٌ عَلَى لِقَاحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخَذَهُمْ فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ .
মুহাম্মদ ইবন আবদুল্লাহ খালনাজী (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনী লুট করলো। তিনি তাদের ধরে আনেন, তাদের হাত-পা কাটান এবং তাদের চোখ অন্ধ করে দেন।
It was narrated that 'Aishah said:"Some people raided the milk camels of the Messenger of Allah [SAW]. He caught them and had their hands and feet cut off and their eyes gouged out