মূল লেখায় যান
৬ নভেম্বর ২০২৬ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ৩২৯৯

দেখান
হাদিস ৩২৯৯ সহিহ
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا أَوْ عَلَى خَالَتِهَا ‏.‏

ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... জাবির (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেনঃ কোন নারীকে তার ফুফু অথবা খালার সাথে বিবাহ করতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
It was narrated that Jabir said:"The Messenger of Allah forbade taking a woman as a co-wife to her paternal aunt or maternal aunt
সুনানে নাসায়ী ৩২৯৯ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৩২৯৮ সহিহ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَخَالَتِهَا ‏.‏

মুহাম্মদ ইবন আদম (রহঃ) ... শা'বী (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি জাবির ইবন আবদুল্লাহ্ (রাঃ)-কে বলতে শুনেছিঃ কোন নারীকে তার খালা এবং ফুফুর সাথে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।
Jabir bin 'Abdullah said:"The Messenger of Allah forbade taking a woman as a co-wife to her paternal aunt or maternal aunt
হাদিস ৩৩০০ সহিহ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ أَنْبَأَنَا مَالِكٌ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَا حَرَّمَتْهُ الْوِلاَدَةُ حَرَّمَهُ الرَّضَاعُ ‏"‏ ‏.‏

উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... আয়েশা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:

তিনি বলেছেনঃ জন্ম সম্পর্ক যাকে হারাম করে, দুধ পানের সম্পর্কও তাকে হারাম করে।
It was narrated from 'Aishah that the Prophet said:"What becomes unlawful (for marriage) through birth becomes unlawful through breast-feeding
হাদিস ৩২৯৭ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَاصِمٌ، قَالَ قَرَأْتُ عَلَى الشَّعْبِيِّ كِتَابًا فِيهِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلاَ عَلَى خَالَتِهَا ‏"‏ ‏.‏ قَالَ سَمِعْتُ هَذَا مِنْ جَابِرٍ ‏.‏

মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... জাবির (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:

তিনি বলেছেনঃ কোন নারীকে তার ফুফু, অথবা তার খালার সাথে বিবাহ করা যাবে না। রাবী আসিম (রহঃ) বলেন, আমি এটা জাবির (রাঃ) থেকে শুনেছি।
Asim said:"I read a book to Ash-Sha'bi in which it was narrated from Jabir that the Prophet said: 'A woman should not be taken as a co-wife to her paternal aunt or her maternal aunt.' He said: 'I heard that from Jabir