তিনি বলেন, আমাদের নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনার যবাহ করার স্থানের নিকটস্থ জামরায় কংকর নিক্ষেপ করেন, তখন তাতে সাতটি কংকর নিক্ষেপ করেন। যথনই তিনি কংকর নিক্ষেপ করেন, তখনই তাকবীর বলেন। তারপর তিনি এর সামনে অগ্রসর হন এবং পশ্চিমমুখী হয়ে দাঁড়ান এবং তার হস্তদ্বয় উত্তোলন করে অনেকক্ষণ দুআয় রত থাকেন। তারপর তিনি দ্বিতীয় জামরায় এসে তাতেও সাতটি কংকর নিক্ষেপ করেন। এরপর তিনি উত্তর দিকে কিছুটা সরে যান এবং কেবলামুখী হয়ে দাঁড়িয়ে তার হস্তদ্বয় উত্তোলন করে দু'আ করেন। এরপর তিনি আকাবার নিকটস্থ জামরায় আগমন করেন এবং এতেও তিনি সাতটি কংকর নিক্ষেপ করেন। কিন্তু এর নিকট তিনি দাঁড়ান নি। যুহরী (রহঃ) বলেন, আমি সালিম (রহঃ)-কে এই হাদীস বর্ণনা করতে শুনেছি তার পিত্রার মাধ্যমে। আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। আর ইবন উমর (রাঃ) এরূপ আমল করতেন।
It was narrated that Az-Zuhri said:"We heard that when the Messenger of Allah stoned the Jamrah he stoned it with seven pebbles, saying the Takbir every time he threw a pebble. Then he came in front of it ans stood facing the Qiblah, raising his hands and supplicating fro a long time. Then he came to the second Jamrah and stoned it stoned it with seven pebbles, saying the Takbir every time he threw a pebble. Then he moved to the left and stood facing the Qiblah, raising his hands and supplicating for a long time. Then he came to the Jamrat that is at al 'Aqabah and stoned ti with seven pebbles, but he did not stand there." Az-Zuhri said: "I heard Salim narrted this from his father, from the Prophetk and Ibn'Umar used to do that
আবু আসিম খুশায়শ ইবন আসরাম (রহঃ) ... ফযল ইবন আব্বাস (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে একই বাহনে সওয়ার ছিলেন, তিনি সর্বদা তালবিয়া পাঠ করছিলেন আকাবায় কংকর নিক্ষেপ করা পর্যন্ত।
It was narrated from Al-Fadl bin 'Abbas that:he was riding behind the Prophet and he continued recite the Talbiyah until he stoned Jamratul Aqabah
আমর ইবন আলী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ যখন কেউ জামরায় কংকর নিক্ষেপ করে, তখন তার জন্য স্ত্রী ব্যতীত সকল কিছুই হালাল হয়ে যায়। কেউ জিজ্ঞাসা করলো, সুগন্ধিও? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কস্তুরীর সুগন্ধি লাগাতে দেখেছি। আর সুগন্ধি লাগানই যে আহকামে হজ্জের শেষ ক্রিয়া, এতে কোন সন্দেহ নেই।
It was narrated that Ib 'Abbas said:"When (the pilgrim) has stoned hthe Jamrat, everything becomes permissible for him except (intimacy with) women," It was said: "And perfume?" he said; "I saw the Messenger of Allah smelling strongly of musk - is it not a perfume?
হিলাল ইবন আলা ইবন হিলাল (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) বলেন, ফযল (রাঃ) তার কাছে বর্ণনা করছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে একই বাহনে সওয়ার ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করতে থাকেন কংকর নিক্ষেপ করা পর্যন্ত।
It was narrated from Ibn 'Abbas that:Al-Fadl to him that he roed behind the Messenger of Allah and he continued to recited the Talbiyah until eh stoned the Jamrat