মূল লেখায় যান
৫ নভেম্বর ২০২৬ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ২৮৮৭

দেখান
হাদিস ২৮৮৭ সহিহ
أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ الرَّقِّيُّ الْقَطَّانُ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبَانُ بْنُ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ خَمْسٌ مِنَ الدَّوَابِّ كُلُّهُنَّ فَاسِقٌ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ الْكَلْبُ الْعَقُورُ وَالْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْفَأْرَةُ ‏"‏ ‏.‏

আব্দুর রহমান ইবন খালিদ রাক্কি কাত্তান (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পৃথিবীর উপর বিচরণকারী জন্তুদের মধ্যে পাঁচটি জন্তু অনিষ্টকর। হারাম ও হারামের বাইরে সর্বত্র তাদের হত্যা করা যাবে। সেগুলো হলোঃ দংশনকারী কুকুর, কাক, চিল, বিচ্ছু এবং ইদুর।
It was narrated that Aishah said:"The Prophet said: "There are five animals all of which are vermin, and may killed outside and inside the sanctuary: Vicious dogs, crows, kites, scorpions and mice
সুনানে নাসায়ী ২৮৮৭ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih - Agreed Upon

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ২৮৮৬ সহিহ
أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي مَالِكٌ، وَيُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْوَزَغُ الْفُوَيْسِقُ ‏"‏ ‏.‏
ওহাব ইবন বিয়ান (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ টিকটিকি অনিষ্টকারী প্ৰাণী।
It was narrated from Aishah that the Messenger of Allah said:"Geckos are vermin
হাদিস ২৮৮৮ সহিহ
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ خَمْسٌ مِنَ الدَّوَابِّ كُلُّهَا فَاسِقٌ يُقْتَلْنَ فِي الْحَرَمِ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْفَأْرَةُ وَالْعَقْرَبُ ‏"‏ ‏.‏

ইউনুস ইবন আবদুল আ'লা (রহঃ) ... উরওয়া (রহঃ) হতে বর্ণিত:

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিচরণকারী জন্তুদের মধ্যে পাঁচটি জন্তু অনিষ্টকর। হারামে তাদেরকে হত্যা করা যাবে। সেগুলো হলোঃ কাক, চিল, দংশনকারী কুকুর, ইঁদুর ও বিচ্ছু।
It was narrated from Urwah that Aishah said:"The Messenger of Allah said: "There are five animals all of which are vermin and may be killed inside the sanctuary: Crow, kites, vicious dogs, mice and scorpions
হাদিস ২৮৮৫ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ جُبَيْرِ بْنِ شَيْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أُمِّ شَرِيكٍ، قَالَتْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ الأَوْزَاغِ ‏.‏

মুহাম্মদ ইবন আবদুল্লাহ্ ইবন ইয়ায়ীদ মুকরী (রহঃ) ... উম্মে শরীক (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে টিকটিকি হত্যা করতে আদেশ করেছেন।
It was narrated from Saeed bin Al-Musayyab that Umm Sharik said:"The Messenger of Allah told me to kill geckos