মূল লেখায় যান
৫ নভেম্বর ২০২৬ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ২৭১৮

দেখান
হাদিস ২৭১৮ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الطَّبَرَانِيُّ أَبُو بَكْرٍ، قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نَرَى إِلاَّ أَنَّهُ الْحَجُّ ‏.‏
মুহাম্মদ ইবন ইসমাঈল (রহঃ) ... আয়েশা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বের হয়েছিলাম, তখন হজ্জ ছাড়া আমাদের আর কোন ধারণা ছিল না।
It was narrated that 'Aishah said:"We set out with the Messenger of Allah (ﷺ) thinking that it was for nothing other than Hajj
সুনানে নাসায়ী ২৭১৮ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih - Agreed Upon

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ২৭১৭ সহিহ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، عَنْ حَمَّادٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحِجَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ ‏"‏ ‏.‏

ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুলকা'দা মাস শেষে যুলহিজ্জার চাঁদ দেখার জন্য বের হলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে হজ্জের ইহরাম বঁধতে চায়, সে যেন হজ্জের ইহরাম বাঁধে। আর যে উমরাহর ইহরাম বাঁধতে চায়, সে যেন উমরাহর ইহরাম বাঁধে।
It was narrated that 'Aishah said:"We went out with the Messenger of Allah around the time of the new moon of Dhul-Hijjah, and the Messenger of Allah said: 'Whoever wishes to enter Ihram for Hajj, let him do so , and whoever wishes to enter Ihram for 'Umrah, let him do so
হাদিস ২৭১৯ সহিহ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ الصُّبَىُّ بْنُ مَعْبَدٍ كُنْتُ أَعْرَابِيًّا نَصْرَانِيًّا فَأَسْلَمْتُ فَكُنْتُ حَرِيصًا عَلَى الْجِهَادِ فَوَجَدْتُ الْحَجَّ وَالْعُمْرَةَ مَكْتُوبَيْنِ عَلَىَّ فَأَتَيْتُ رَجُلاً مِنْ عَشِيرَتِي يُقَالُ لَهُ هُذَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ فَسَأَلْتُهُ فَقَالَ اجْمَعْهُمَا ثُمَّ اذْبَحْ مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ فَأَهْلَلْتُ بِهِمَا فَلَمَّا أَتَيْتُ الْعُذَيْبَ لَقِيَنِي سَلْمَانُ بْنُ رَبِيعَةَ وَزَيْدُ بْنُ صُوحَانَ وَأَنَا أُهِلُّ بِهِمَا فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا هَذَا بِأَفْقَهَ مِنْ بَعِيرِهِ ‏.‏ فَأَتَيْتُ عُمَرَ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنِّي أَسْلَمْتُ وَأَنَا حَرِيصٌ عَلَى الْجِهَادِ وَإِنِّي وَجَدْتُ الْحَجَّ وَالْعُمْرَةَ مَكْتُوبَيْنِ عَلَىَّ فَأَتَيْتُ هُذَيْمَ بْنَ عَبْدِ اللَّهِ فَقُلْتُ يَا هَنَّاهُ إِنِّي وَجَدْتُ الْحَجَّ وَالْعُمْرَةَ مَكْتُوبَيْنِ عَلَىَّ ‏.‏ فَقَالَ اجْمَعْهُمَا ثُمَّ اذْبَحْ مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ فَأَهْلَلْتُ بِهِمَا فَلَمَّا أَتَيْنَا الْعُذَيْبَ لَقِيَنِي سَلْمَانُ بْنُ رَبِيعَةَ وَزَيْدُ بْنُ صُوحَانَ فَقَالَ أَحَدُهُمَا لِلآخَرِ مَا هَذَا بِأَفْقَهَ مِنْ بَعِيرِهِ ‏.‏ فَقَالَ عُمَرُ هُدِيتَ لِسُنَّةِ نَبِيِّكَ صلى الله عليه وسلم ‏.‏

ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু ওয়ায়িল (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, সুবাই ইবন ম'বাদ বলেছেনঃ আমি একজন খ্রিস্টান বেদুঈন ছিলাম। আমি ইসলাম গ্ৰহণ করলাম। তখন আমি জিহাদের জন্য লালায়িত ছিলাম। দেখলাম, আমার উপর হজ্জ ও উমরাহ ফরয হয়েছে। আমি আমার গোত্রের হুরায়ম নামক ব্যক্তির কাছে আসলাম এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ এ দু'টিকে একত্রে আদায় কর। এরপর যে জন্তু তোমার পক্ষে সম্ভব হয় তা যাবাহ কর। আমি উভয়ের ইহরাম বাঁধলাম। যখন আমি উযায়ব নামক স্থানে উপস্থিত হলাম, তখন সালমান ইবন রবীআ এবং যায়দ ইবন সুহান এর সাথে আমার সাক্ষাৎ হলো। তখনও আমি হজ্জ ও উমরার তালবিয়া পাঠ করছি। তাদের একজন অন্য জনকে বললো, এই ব্যক্তি তার উট অপেক্ষা অধিক ওয়াকিফহাল নয়। পরে আমি উমর (রাঃ)-এর নিকট এসে বললামঃ হে আমীরুল মু'মিনীন, আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমি জিহাদ করতে উদগ্ৰীব। আর আমি দেখছি যে, হজ্জ ও উমরা আমার উপর ফরয। আমি হুরায়ম ইবন আবদুল্লাহর নিকট এসে বললামঃ আমার উপর হজ্জ ও উমরাহ ফরয হয়েছে। তিনি আমাকে বললেনঃ হজ্জ ও উমরাহ একত্রে আদায় করা। তারপর যে জন্তু তোমার জন্য সহজলভ্য হয় তা যাবাহ করা। আমি উভয়ের নিয়তে ইহরাম বঁধলাম। যখন আমি উযায়ব নামক স্থানে পৌঁছলাম, তখন সালমান ইবন রবী'আ এবং যায়দ ইবন সুহান-এর সাথে আমার সাক্ষাৎ হলো। তাদের একজন অপরজনকে বললোঃ এই ব্যক্তি তার উট অপেক্ষা অধিক অবহিত নয়। তখন উমর (রাঃ) বললেনঃ তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালন করেছ।
It was narrated that Abu Wail said:"As-subai bin Mabad said: 'I was a Christian Bedouin, then I became Muslim. I was keen to go for Jihad but I learned that Hajj and "Umrah had been enjoined on me, I went to a man of my clan who was called Huraim bin 'Abdullah and asked him, and he said: "Put them together, then slaughter whatever you can of the Hadi, so I entered Ihram for bother together, and when I came to al-'Udhaib, I was met by Salman bin Rabiah and Zaid bin Suhan, while I was uttering the Talbiyah for bothe. One of them said to the other: "He does not understand more than his camel!: I came to 'Umar and said: "O Commander of the Believers! I have become Muslim and I am keen to go for Jihad, but I learned that Hajj and "Umrah were enjoined on me, so I went to Huraim bin 'Abdullah and said: "Hey you! I have learned that Hajj, and 'Umrah have been enjoined on me. He said: 'Put them together then slaughter whatever you can of the Jade' so I entered Ihram for both together, and when I came to Al-Udhaib I was met by Salman bin Rabiah and Zaid bin Suhan, and one of them said to the other: 'He does not understand more than his camel,''' 'Umar said: "You have been guided to the Sunnah of your Prophet
হাদিস ২৭১৬ সহিহ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ ‏.‏
কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের ইহরাম বঁধেন।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah (ﷺ) entered Ihram for Hajj (only)