মূল লেখায় যান
৫ নভেম্বর ২০২৬ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ২৭১৬

দেখান
হাদিস ২৭১৬ সহিহ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الأَسْوَدِ، مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَهَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ ‏.‏
কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের ইহরাম বঁধেন।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah (ﷺ) entered Ihram for Hajj (only)
সুনানে নাসায়ী ২৭১৬ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih - Agreed Upon

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ২৭১৫ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَفْرَدَ الْحَجَّ ‏.‏
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ ও ইসহাক ইবন মানসূর (রহঃ) ... আয়েশা (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরাদ হজ্জ করেন।
It was narrated from 'Aishah that:the Messenger of Allah performed Hajj only (Ifrad)
হাদিস ২৭১৭ সহিহ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، عَنْ حَمَّادٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحِجَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِحَجٍّ فَلْيُهِلَّ وَمَنْ شَاءَ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ بِعُمْرَةٍ ‏"‏ ‏.‏

ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুলকা'দা মাস শেষে যুলহিজ্জার চাঁদ দেখার জন্য বের হলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে হজ্জের ইহরাম বঁধতে চায়, সে যেন হজ্জের ইহরাম বাঁধে। আর যে উমরাহর ইহরাম বাঁধতে চায়, সে যেন উমরাহর ইহরাম বাঁধে।
It was narrated that 'Aishah said:"We went out with the Messenger of Allah around the time of the new moon of Dhul-Hijjah, and the Messenger of Allah said: 'Whoever wishes to enter Ihram for Hajj, let him do so , and whoever wishes to enter Ihram for 'Umrah, let him do so
হাদিস ২৭১৪ সহিহ
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّفَّارُ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، - يَعْنِي الْحَفَرِيَّ - عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَاتَ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثِيَابِهِ وَلاَ تُخَمِّرُوا وَجْهَهُ وَرَأْسَهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا ‏"‏ ‏.‏

আবদা ইবন আবদুল্লাহ্ সাফফার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, এক ব্যক্তি মারা গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সাহাবাদেরকে) বললেনঃ তাকে কুল পাতার পানি দ্বারা গোসল করাও এবং তার কাপড়েই তাকে কাফন দাও। আর মাথা ও মুখমণ্ডল ঢাকবে না, কেননা তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।
It was narrated that Ibn 'Abbas Said:" A man died, and the Messenger of Allah said: wash him with water and lotus leaves, and shroud him in his cloths, but do not cover his head and face, for he will be raised on the Day of Resurrection reciting the Talbiyah