মূল লেখায় যান
৪ নভেম্বর ২০২৬ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ২৬৬১

দেখান
হাদিস ২৬৬১ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنِ ابْنِ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ وَصَلَّى بِهَا ‏.‏
মুহাম্মদ ইবন সালামা ও হারিছ ইবন মিসকীন (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল হুলায়ফার ময়দানে উট বসালেন এবং সেখানে সালাত আদায় করলেন।
It was narrated from Ibn 'Umar:That the Messenger of Allah stopped in the valley that is in Dhul-Hulaifah and prayed there. (sahih)
সুনানে নাসায়ী ২৬৬১ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih - Agreed Upon

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ২৬৬০ সহিহ
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ سُوَيْدٍ، عَنْ زُهَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ وَهُوَ فِي الْمُعَرَّسِ بِذِي الْحُلَيْفَةِ أُتِيَ فَقِيلَ لَهُ إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ ‏.‏
আবদা ইবন আবদুল্লাহ্ (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি তখন যুলহুলায়ফার মুআররাস নামক স্থানে ছিলেন। এমন সময় তার নিকট ওহী আসলো এবং তাঁকে বলা হলো, আপনি বরকতপূর্ণ উপত্যকায় আছেন।
It was narrated from 'Abdullah bin 'Umar that:when the Messenger of Allah was in Dhul-Hulaifah someone came to him and he was told: "You are in a blessed valley.''(sahih)
হাদিস ২৬৬২ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا النَّضْرُ، - وَهُوَ ابْنُ شُمَيْلٍ - قَالَ حَدَّثَنَا أَشْعَثُ، - وَهُوَ ابْنُ عَبْدِ الْمَلِكِ - عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِالْبَيْدَاءِ ثُمَّ رَكِبَ وَصَعِدَ جَبَلَ الْبَيْدَاءِ فَأَهَلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ حِينَ صَلَّى الظُّهْرَ ‏.‏
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়দা নামক স্থানে সালাত আদায় করলেন। অতঃপর বাহনে সওয়ার হয়ে বায়দার পাহাড়ে আরোহণ করলেন এবং জোহরের সালাত আদায় করে হজ্জ ও উমরার ইহরাম বঁধলেন।
It was narrated from Anas bin Malik that:the Messenger of Allah prayed Zuhr in Al-Baida then he rode up the mountain of Al-Baida; and began the Talbiyah for Hajj and 'Umrah, when he had prayed Zuhr (Daif)
হাদিস ২৬৫৯ সহিহ
أَخْبَرَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ مَثْرُودٍ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ أَبَاهُ، قَالَ بَاتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ بِبَيْدَاءَ وَصَلَّى فِي مَسْجِدِهَا ‏.‏

ঈসা ইবন ইবরাহীম মাছরূদ (রহঃ) ... ইবন শিহাব (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন উমরের পুত্র উবায়দুল্লাহ্ আমাকে বলেছেন যে, তার পিতা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল হুলায়াফার বায়দা নামক স্থানে রাত্রি যাপন এবং সেখানকার মসজিদে সালাত আদায় করেন।
Ubaidullah bin 'Abdullah bin 'Umar narrated that his father said:"The Messenger of Allah stayed overnight in dhul-Hulaifah, where he started his Hajj with this action, and he prayed in the Masjid there.''(sahih)