মুহাম্মদ ইবন মুছান্না এবং মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... আয়েশা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেনঃ স্ত্রী স্বামীর গৃহের (সম্পদ) থেকে সাদাকা করলে স্ত্রীর জন্যও সওয়াব হবে এবং স্বামীর জন্যও অনুরূপ সওয়াব হবে এবং রক্ষণাবেক্ষণকারীও অনুরূপ সওয়াব পাবে। এদের মধ্যে কারো সওয়াব হ্রাস পাবে না। স্বামীর সওয়াব হবে সম্পদ অর্জন করার কারণে এবং স্ত্রীর সওয়াব হবে সাদাকা করার কারণে।
It was narrated from 'Aishah that the Prophet said:"When a woman give charity from her husband's house, she will have a reward, and her husband will have a similar reward, and the storekeeper will have a similar reward, without the reward of any of them detracting from the reward of the others in the slightest. The husband will be rewarded for what he earned and she will be rewarded for what she spent
মুহাম্মাদ ইবন আব্দুল আ'লা (রহঃ) ... আবু মূসা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেছেনঃ প্রত্যেক মুসলিমের উপর সাদাকা করা কর্তব্য। প্রশ্ন করা হল যে, যার সাদাকা করার সামর্থ্য নেই তার সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, সে নিজের হাতে কাজ করবে এবং তার দ্বারা সে নিজেও উপকৃত হবে এবং কিছু সাদাকা করবে। প্রশ্ন করা হল যে, কারো সে সামৰ্থও না থাকলে তার সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, তাহলে সে উৎপীড়িত এবং অভাবগ্ৰস্তাকে সাহায্য করবে। জিজ্ঞাসা করা হল, সে যদি তাও সামর্থ্য না রাখে । তিনি বললেন, তাহলে সে সৎ কাজের নির্দেশ দেবে। প্রশ্ন করা হল যে, কারো সে সামর্থও না থাকলে তার সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, তাহলে সে অসৎ কাজ থেকে বিরত থাকবে। সেটাই তার জন্য সাদাক স্বরূপ হবে।
It was narrated from Abu Musa that the Prophet said:"Every Muslim must give charity." It was said: "What if he cannot find (anything to give)? "He said: "Let him work with his hands and benefit himself and give in charity." It was said: "What if he cannot do that?" He said: "Let him help someone who is in desperate need." It was said: "What if he cannot do that?" He said: "Let him enjoin good." It was said: "What if he cannot do that? He said: "Let him refrain from doing evil, for that is an act of charity
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আব্দুল্লাহ ইবন আমার (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর খুতবা দিতে দাঁড়িয়ে বললেনঃ স্ত্রীর জন্য স্বামীর বিনা অনুমতিতে দান করা বৈধ নয়। (সংক্ষিপ্ত)
It was narrated that 'Abdullah bin 'Amr said:"When the Messenger of Allah conquered Makkah, he stood up to address the people and said in his Khutbah; 'It is not permissible for a woman to give anything without her husband's permission."' (He narrated it) in abridged from
কুতায়বা (রহঃ) ... আবুল লাহম (রাঃ) এর গোলাম উমায়র (রাঃ) বলেছেন যে, আমাকে আমার মুনিব গোশত কাটতে বললেন, তখন একজন মিসকীন আসলে আমি তাকে সেখান থেকে কিছু খাওয়ার জন্য দিলাম, আমার মুনিব ইহা জেনে গেলে তিনি আমাকে প্রহার করলেন। তখন আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলে তিনি তাকে ডাকালেন এবং বললেন যে, তুমি তাকে কেন প্রহার করেছ? তিনি বললেন, যেহেতু সে আমার আহার্য সামগ্ৰী আমার অনুমতি ছাড়া খাওয়ায়ে ফেলেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওয়াব তো তোমরা উভয়েই পাবে।
Narrated:'Umair, the freed slave of commanded me to cut up some meat, then a poor man came so I gave him some. When my master fund out about that, he beat me, so I went to the Messenger of Allah and he came to him and said: 'Do not beat him.' He said: 'He gave away my food without me telling him to.' He said: 'The reward will be shared between you both