উবাইদুল্লাহ ইবনু মুআয (রহঃ) ..... সা'দ ইবনু ইবরাহীম (রাযিঃ) থেকে এ সূত্রে অবিকল বর্ণিত আছে। তবে সা’দ তার বর্ণিত হাদীসে কোন কোন সময় বলেছেন, فِيمَا أَعْلَمُ “আমার জানা মতে।” (ইসলামিক ফাউন্ডেশন ৬২১১, ইসলামিক সেন্টার)
This hadith has been transmitted on the authority of Sa'd b. Ibrahim with a slight variation of wording
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরায়শ, আনসার, মুযাইনাহ্, জুহাইনাহ, আসলাম, গিফার, আশজা' আমার বন্ধু মানুষ। আর আল্লাহ তা'আলা ও তাঁর রসূল ছাড়া তাদের কোন অভিভাবক ও পৃষ্ঠপোষক নেই। (ইসলামিক ফাউন্ডেশন ৬২১০, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:Quraish, Ansar, Muzaina, Juhaina and Ghifar, they are my friends and there is no friend of theirs besides Allah and His Messenger
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সানাদে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেছেনঃ আসলাম, গিফার, মুযাইনাহ এবং যারা জুহাইনাহ গোত্রের অন্তর্ভুক্ত অথবা জুহাইনাহ্ গোত্র বানু তামীম, বানু আমির এবং তাদের দু’মিত্র আসাদ ও গাতফানের তুলনায় উত্তম। (ইসলামিক ফাউন্ডেশন ৬২১২, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:The tribes of Ashja', Ghifar and Muzaina and from the tribe of Juhaina they are better than Banu Tamim, Banu Amir and the allies of Asad and Ghatfan
যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ আইয়্যুব (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসার, মুযাইনাহ্, জুহাইনাহ, গিফার, আশজা' এবং বানু আবদুল্লাহ আমার বন্ধু মানুষ, অন্যরা নয়। আর আল্লাহ তা'আলা ও তার রসূল এদের অভিভাবক ও পৃষ্ঠপোষক। (ইসলামিক ফাউন্ডেশন ৬২০৯, ইসলামিক সেন্টার)
Abu Ayyub reported Allah's Messenger (ﷺ) as saying:The tribes of Ansar, Muzaina and Juhaina and Ghifar and Ashja' and those from Banu 'Abdullah, they are my friends amongst the people and Allah and His Messenger are their protectors