(…) কুতাইবাহ ও ইবনু রুমূহ অন্য সূত্রে কুতাইবাহ, তৃতীয় সূত্রে মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ...... আনাস (রাযিঃ) এর সূত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হুবহু বর্ণিত রয়েছে। কিন্তু তিনি তার বর্ণিত হাদীসে সা'দ (রাযিঃ) এর উক্তিটি বর্ণনা করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৬১৯৫, ইসলামিক সেন্টার)
Anas reported a hadith like this from Allah's Apostle (ﷺ) but he has made no mention in the hadith of the words of Sa'd
মুহাম্মাদ ইবনু আব্বাদ ও মুহাম্মাদ ইবনু মিহরান (রহঃ) ..... ইবরাহীম ইবনু মুহাম্মাদ ইবনু তালহা (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আবূ উসায়দ (রাযিঃ) কে ইবনু উতবার নিকট ভাষণ দিতে শুনেছি যে, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসারদের গৃহসমূহের মধ্যে সর্বোত্তম গৃহ হলো বানু নাজ্জারের ঘর, বানু আশহালের ঘর, বানু হারিস ইবনু খাযরাজের ঘর এবং বানু সাইদার ঘর। তিনি বলেন, আল্লাহর শপথ! আমি যদি আনসারদের উপরে কাউকে মর্যাদায় অগ্রাধিকার দিতাম তাহলে আমার কাওমকে অগ্রাধিকার দিতাম। (ইসলামিক ফাউন্ডেশন ৬১৯৬, ইসলামিক সেন্টার)
Ibrahim b. Muhammad b. Talha reported:I heard Abu Sa'ld delivering an address in the presence of Abu 'Utba that the Messenger of Allah (ﷺ) said: The worthiest settlements of the Ansar are those of Banu Najjar, then of Banu 'Abu al-Ashhal and then of Banu Harith and then of Banu Khazraj and then of the clan of Banu Sa'idah, and if I were to give preference to anyone besides them I would have given preference to my relatives
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বরেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসারদের ঘরসমূহের মাঝে সবচেয়ে ভাল ঘর হলো বানু নাজ্জার সম্প্রদায়ের, তারপর বানু আশহালের ঘর, তারপর বানু হারিস ইবনু খাযরাজের ঘর, তরপর হলো বানু সাইদাহ সম্প্রদায়ের গৃহ। আনসারদের প্রত্যেকটি গৃহেই কল্যাণ বিরাজ করছে। সা'দ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর অন্যদের গুরুত্ব দিয়েছেন। লোকেরা বলল, তোমাদেরকেও অনেকের উপর স্থান দিয়েছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৬১৯৩. ইসলামিক সেন্টার)
Abu Usaid reported Allah's Messenger (ﷺ) as saying:The worthiest clans of the Ansar are Banu Najjar, thereafter Banu al-Ashhal; thereafter Banu Harith b. Banu Khazraj; thereafter Banu Sa'idah and there is goodness in all clans of the Ansar. Sa'd said: I see that he (the Holy Prophet) has placed others above us. It was said to (him): He has placed you above many others