যুহায়র ইবনু হারব, আবূ তাহির ও হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কসমে পণ্য-দ্রব্যের কাটতি হয়, তবে তা লাভ ধ্বংসকারী। (ইসলামিক ফাউন্ডেশন ৩৯৮০, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be pleased with him) said he heard Allah's Messenger (ﷺ) as saying:Swearing produces a ready sale for a commodity, but blots out the blessing
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গুদামজাতকারী ব্যক্তি পাপাচারী। অতঃপর সাঈদকে বলা হলো, আপনি তো গুদামজাত করেন। সাঈদ (রহঃ) বললেন যে, মা'মার এ হাদীস বর্ণনা করছেন- তিনিও গুদামজাত করে থাকেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৯৭৭, ইসলামিক সেন্টার)
Ma`mar (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:He who hoards is a sinner. It was said to Sa`id (b. al-Musayyib): You also hoard. Sa`id said: Ma`mar who narrated this hadith also hoarded