মূল লেখায় যান
৪ নভেম্বর ২০২৬ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
দেখান
হাদিস ৪০৬৯ সহিহ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ مُوسَى، بْنِ أَبِي تَمِيمٍ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الدِّينَارُ بِالدِّينَارِ لاَ فَضْلَ بَيْنَهُمَا وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ لاَ فَضْلَ بَيْنَهُمَا ‏"‏ ‏.‏

আবদুল্লাহ ইবনু মাসলামাহ্ কা'নবী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত:

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দীনারের (স্বর্ণ মুদ্রা) বিনিময়ে দীনার, উভয়ের মধ্যে কোনটি বেশী হতে পারবে না এবং দিরহামের বিনিময়ে দিরহাম উভয়ের মধ্যে কোনটি বেশী হতে পারবে না। (ইসলামিক ফাউন্ডেশন ৩৯২৪, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:Let dinar be exchanged for dinar, with no addition on either side and dirham be exchanged for dirham with no addition on either side
সহিহ মুসলিম ৪০৬৯

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৪০৬৮ সহিহ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَوَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الذَّهَبُ بِالذَّهَبِ وَزْنًا بِوَزْنٍ مِثْلاً بِمِثْلٍ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَزْنًا بِوَزْنٍ مِثْلاً بِمِثْلٍ فَمَنْ زَادَ أَوِ اسْتَزَادَ فَهُوَ رِبًا‏"‏ ‏.‏

আবূ কুরায়ব ও ওয়াসিল ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য পরিমাপে সমান সমান ও রকমে একই প্রকার করতে হবে। যে অতিরিক্ত দিবে বা অতিরিক্ত গ্রহণ করবে, তা সুদ হবে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৯২৩, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Mess-., nger (ﷺ) as saying:Gold is to be paid for by gold with equal weight, like for like, and silver is to be paid for by silver with equal weight, like for like. He who made an addition to it or demanded an addition dealt in usury
হাদিস ৪০৭০ সহিহ
حَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، يَقُولُ حَدَّثَنِي مُوسَى بْنُ أَبِي تَمِيمٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏
আবূ তাহির (রহঃ) ..... মূসা ইবনু আবূ তামীম (রহঃ) এর সানাদে উল্লিখিত হাদীস অনুরূপ বর্ণিত হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৯২৫, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Musa b. Abu Tamim with the same chain of transmitters
হাদিস ৪০৬৭ সহিহ
وَحَدَّثَنِيهِ أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَلَمْ يَذْكُرْ ‏ "‏ يَدًا بِيَدٍ ‏"‏ ‏.‏
আবূ সাঈদ আশাজ্জ (রহঃ) ..... ফুযায়ল ইবনু গাযওয়ান (রহঃ) হতে এ সানাদে বর্ণিত। তবে তিনি "হাতে হাতে" কথাটি উল্লেখ করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৩৯২২, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Fudail b. Ghazwan with the same chain of transmitters, but he made no mention of (payment being) made on the spot