ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) এর সূত্রে উক্তরূপ বর্ণনা করেন। তবে তিনি কিছু অতিরিক্ত বলেছেন যে, খেজুর গাছের আরায়া হল নির্দিষ্ট সংখ্যক গাছ কাউকে দান করা। এরপর তার ঐ গাছগুলোর খেজুর অনুমান করে শুকনা খেজুরের বিনিময়ে বিক্রি করে দেয়। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৩৮, ইসলামিক সেন্টার)
Yahya b. Sa'id reported this hadith with the same chain of transmitters but with this change:'Ariyya implies that date-palm trees should be donated to the people and then they sell it with a measure of dry dates
তিনি বলেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরায়া পদ্ধতির ক্রয়-বিক্রয়ে অনুমানে পরিমাণ নির্ধারণ করে শুকনো খেজুরের বিনিময়ে বিক্রির অনুমতি দিয়েছেন। ইয়াহইয়া বলেন, আরায়া হলো নিজের পরিবারবর্গকে তাজা রসাল খেজুর খাওয়াবার জন্যে গাছের ঝুলন্ত খেজুর অনুমান দ্বারা পরিমাণ করে শুকনা খেজুরের বিনিময়ে খরিদ করে রাখা। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৩৯, ইসলামিক সেন্টার)
Zaid b Thabit (Allah be pleased with him) reported that Allah's Messenger (ﷺ) gave concession in case of al-'ariyya transactions (for exchanging dates) for dates with measure. Yahya said:'Ariyya implies that a person should buy fresh dates on the tree for his family to eat against a measure of dry dates
তিনি বলেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরায়া পদ্ধতির অনুমতি প্রদান করেছেন। বাড়ীর মালিক আরায়া করা ফল অনুমান করে খুরমার বদলে রাখতে পারে তাজা রসযুক্ত খেজুর খাওয়ার জন্যে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৩৬, ইসলামিক সেন্টার)
Zaid b. Thabit reported that Allah's Messenger (ﷺ) give concession in case of 'ariyya transactions according to which the members of the household give dry dates according to a measure and then eat fresh dates (in exchange for it)