মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে এবং লাশের অনুসরণ করে না তার জন্য রয়েছে এক কীরাত সাওয়াব। আর যে ব্যক্তি লাশের অনুসরণ করে তার জন্য রয়েছে দু' কীরাত। কেউ জিজ্ঞেস করল "দু কীরাত" বলতে কি পরিমাণ বুঝায়? তিনি বললেন, এর ছোটটি উহুদ পাহাড় সমতুল্য। (ইসলামী ফাউন্ডেশন ২০৬০, ইসলামীক সেন্টার)
Abu Huraira reported Allah's Apostle (ﷺ) as saying:He who offered prayer over the dead, but did not follow the bier, for him is the reward of one qirat, and he who followed it, for him is the reward of two qirats. It was asked what the qirats were. He said: The smaller amongst the two is equivalent to Uhud
আবদুল মালিক ইবনু শু'আরব ইবনুল লায়স (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মামার এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। এ বর্ণনায় বলেছেন, যে ব্যক্তি দাফন করা পর্যন্ত জানাযার অনুসরণ করে। (ইসলামী ফাউন্ডেশন ২০৫৯, ইসলামীক সেন্টার)
This hadith is narrated on thp authority of Abu Huraira through another chain of transmitters (with these words):" He who followed it (the bier) till he (the dead) is buried
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে তার জন্য এক কীরাত সাওয়াব, আর যে ব্যক্তি মৃতকে কবরে রাখা পর্যন্ত এর অনুসরণ করে, তার জন্য রয়েছে দু' কীরাত সাওয়াব। আবূ হাযিম বলেন, আমি আবূ হুরায়রাহ (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম কীরাতে পরিমাণ কতটুকু? তিনি বললেন, উহুদ পাহাড়ের সমতুল্য। (ইসলামী ফাউন্ডেশন ২০৬১, ইসলামীক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:He who offers prayer for the dead, for him is (the reward of) one qirat; and he who follows the bier till it is placed in the grave, for him (is the reward of) two qirats. I (Abu Hazim, one of the narrators) said: Abu Huraira, what is a qirat? He said: It is like the hill of Uhud
আবূ বকর ইবনু আবূ শায়বাহ, ইবনু রাফি ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবৃ হুরাররাহ (রাযিঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা "বিরাট দু' পাহাড় সমতুল্য পর্যন্ত" বর্ণিত হয়েছে। 'আবদুল আ'লা ও আবদুর রাযযাক উভয়ে হাদীসের পরবর্তী অংশ উল্লেখ করেননি। আবদুল আ'লা এর হাদীসে "শেষ না হওয়া পর্যন্ত" এবং আবদুর রাযযাক এর হাদীসে “কবরে না রাখা পর্যন্ত" বর্ণিত হয়েছে। (ইসলামী ফাউন্ডেশন ২০৫৮, ইসলামীক সেন্টার)
This hadith has been narrated on the authority of Abu Huraira through another chain of narrators up to these words:" two great mountains." No mention is made of what followed (these words) ; and in the hadith transmitted by 'Abd al- A'la (the words are):" till (the burial) is complete." In the hadith transmitted by 'Abd ar-Razzaq (the words are):" till he is placed in the grave