ইয়াহইয়া ইবনু হাবীব আল হারিসী (রহঃ) ..... আবূ হুরায়রাহ হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফারয (ফরয) সালাতের ইকামাত দেয়া হলে তখন উক্ত ফারয (ফরয) ব্যতীত অন্য কোন সালাত আদায় করা যাবে না। (ইসলামী ফাউন্ডেশন ১৫১৬. ইসলামীক সেন্টার ১৫২৩-খ)
Abu Huraira reported the Messenger of Allah (ﷺ) as saying:When the prayer commences, there is no prayer but the obligatory one
মুহাম্মাদ ইবনু হাতিম ও ইবনু রাফি (রহঃ) শাবাবাহ (রহঃ) হতে, তিনি ওয়ারকা (রহঃ) সূত্রে একই সানাদে অনুরূপ বর্ণিত হয়েছে। (ইসলামী ফাউন্ডেশন ১৪১৫, ইসলামীক সেন্টার ১৫২৩- ক)
Abu Huraira reported the Messenger of Allah (ﷺ) as saying:When the prayer commences then there is no prayer (valid), but the obligatory prayer. This hadith has been narrated by Warqa' with the same chain of transmitters
আবূ কুরায়ব ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... মিসআর (রহঃ) থেকে একই সানাদে হাদীসটি বর্ণনা করেছেন- তবে এ সানাদে বর্ণিত হাদীসটিতে তিনি “আমাদের দিকে ঘুরে বসেন" কথাটি উল্লেখ করেননি। (ইসলামী ফাউন্ডেশন, ১৫১৩, ইসলামীক সেন্টার)
This hadith has been reported by Mis'ar with the same chain of transmitters, but he made no mention of:" His face would turn towards us